নির্বাচনে ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের নতুন ওয়েবসাইট চালু

  বাংলাদেশে জাতীয় নির্বাচনে তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নাগরিকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে চালু করা হয়েছে একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম www.futurebangladeshyouwant.org| নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতান্ত্রিক চর্চা জোরদার করা এবং নাগরিক অংশগ্রহণকে আরও অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ করে তুলতেই এই ওয়েবসাইটটি […]

বিস্তারিত

দিল্লি-আগরতলায় কনস্যুলার সেবা স্থগিত বাংলাদেশর

  নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভের জেরে দুই দেশের মধ্যে টানাপোড়েন বাড়ছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির ফলে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত সহকারী হাইকমিশনের সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য এক সূত্র জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সেবাগুলো বন্ধ […]

বিস্তারিত

পুলিশের ৬ ডিআইজি পদে রদবদল

  পুলিশ সদর দপ্তরের অ্যাডমিনিস্ট্রেশনসহ ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ছয়জন ডিআইজিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়েছে। ছয়জনের মধ্যে— পুলিশ সদরদপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশনে, তাপতুন নাসরীনকে ডিআইজি […]

বিস্তারিত

জুবায়ের রহমান চৌধুরী হচ্ছেন নতুন প্রধান বিচারপতি

  বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন। বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার রাত সাড়ে দশটায় আইন মন্ত্রনালয়ের […]

বিস্তারিত

চীনে সমুদ্রতলের নিচে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডারের সন্ধান

  চীন প্রথমবারের মতো সমুদ্রতলের নিচে বিপুল পরিমাণ স্বর্ণভাণ্ডারের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় এই স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, এটি এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতলভিত্তিক স্বর্ণভাণ্ডার হতে পারে, যা দেশটির খনিজ সম্পদ অনুসন্ধানের ইতিহাসে একটি যুগান্তকারী সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। চীনের প্রভাবশালী সংবাদমাধ্যম সাউথ […]

বিস্তারিত

কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে বন্দরের নতুন রেকর্ড

দাবি আদায়ে শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি, পরিবহন ধর্মঘট এবং নানা প্রশাসনিক সংকটের মধ্যেও ২০২৫ সালে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন ইতিহাস গড়েছে চট্টগ্রাম বন্দর। দেশের প্রধান সমুদ্রবন্দরটি শুধু কনটেইনার ও বাল্ক কার্গো পরিবহনেই নয়, জাহাজ হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। একই সঙ্গে আগের বছরের তুলনায় বন্দরে জাহাজ আগমনের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে। বন্দর সংশ্লিষ্টরা […]

বিস্তারিত

আজ বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিদের সঙ্গে ইসির বৈঠক

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)-সহ মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আজ ব্রিফিং করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। […]

বিস্তারিত

জাপানের বাজারে ৭৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

  বাংলাদেশ ও জাপানের মধ্যে বহুল আলোচিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট—ইপিএ) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চুক্তির খসড়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগামী মাসেই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের রপ্তানি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে […]

বিস্তারিত

মূল্যস্ফীতি ৭% নিচে নামার আশা সরকারের

  সঙ্কোচনমূলক মুদ্রানীতি ও সরকারের কৃচ্ছ্রসাধনমূলক ব্যয় ব্যবস্থাপনার প্রভাবে চলতি অর্থবছরের শেষ দিকে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসতে পারে বলে আশা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতির প্রবণতা, বাজেট বাস্তবায়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর এর প্রভাব নিয়ে সোমবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক […]

বিস্তারিত

এসএসসি পরীক্ষা তিন মাস পেছাতে পারে যেসব কারণে

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারিতে এই পাবলিক পরীক্ষা শুরু হলেও, আগামী বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে পরীক্ষা অন্তত তিন মাস পিছিয়ে যেতে পারে। ফেব্রুয়ারিতে কেন পরীক্ষা সম্ভব নয়?  সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার […]

বিস্তারিত