উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তর (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিস্তারিত

ভারতকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ আইসিজির

  বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে নির্বাচনে হস্তক্ষেপ হিসেবে মনে হতে পারে এমন কোনো উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে ভারতকে পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। আন্তর্জাতিক এই থিংক ট্যাংক বলেছে, প্রতিবেশী দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, তখন ভারতের উচিত পরিস্থিতি সামাল দিতে সতর্ক পদক্ষেপ নেওয়া। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে এক প্রতিবেদনে […]

বিস্তারিত

শরিকদের জন্য আরো ৮ আসন ছাড়ল বিএনপি

  ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে ৮টি আসন বন্টন করেছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান […]

বিস্তারিত

দুদক আইন সংস্কার: পাঁচ সদস্যের দুদক কমিশন, মানিলন্ডারিং ক্ষমতা বেড়েছে

  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪-এ একটি ব্যাপক ও গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) জারি হওয়া নতুন অধ্যাদেশে কমিশনের গঠন, নিয়োগ পদ্ধতি, কার্যাবলি এবং বিশেষ করে মানিলন্ডারিং সংক্রান্ত অপরাধের তদন্তে এর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ও সম্প্রসারণ করা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে দুদককে একটি শক্তিশালী ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে […]

বিস্তারিত

‘গাজা থেকে কখনোই সব সেনা সরাবে না ইসরায়েল’

  ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার বলেছেন, নিরাপত্তাজনিত কারণে ইসরায়েলি সেনাবাহিনী কখনোই পুরোপুরি গাজা উপত্যকা থেকে সরে যাবে না এবং সেখানে একটি বেসামরিক-সামরিক সেনা ইউনিট গঠন করা হবে। অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের শান্তি পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি বাহিনী ধাপে ধাপে উপকূলীয় এই ভূখণ্ড থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে এবং সেখানে নতুন করে বেসামরিক বসতি […]

বিস্তারিত

‘সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে’

  জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়ে ডিসি-এসপিদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে। তাদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে। তিনি বলেন, শিগগির জয়েন্ট অপারেশন (যৌথ অভিযান) পরিচালিত হবে। জয়েন্ট অপারেশনের কয়েকটা […]

বিস্তারিত

জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার

  গুঞ্জন ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আসনটি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জোনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হবে। হয়েছেও তাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিসহ ৪টি আসন জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এ আসনে বিএনপি থেকে দীর্ঘ দিন ধরে কাজ করে আসা […]

বিস্তারিত

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

  তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উচ্চপদস্থ আরো ৪ জন লিবিয়ান কর্মকর্তা নিহত হন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের বিজনেস জেটটি মঙ্গলবার […]

বিস্তারিত

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন প্রাধান্য পাচ্ছে জামায়াতের ইশতেহারে

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ইশতেহার তৈরি করতে জনতার ইশতেহার নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই ইশতেহার সাজাতে চায় দলটি। জামায়াত নেতারা জানান, এই ইশতেহারে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া […]

বিস্তারিত

সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা

  দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়ে সোনার দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার সোনার দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। আজ মঙ্গলবার (২৩ […]

বিস্তারিত