খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

  আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী; মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন […]

বিস্তারিত

সারাদেশে শীতের তীব্রতা অব্যাহত থাকবে

  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে অনেক এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া […]

বিস্তারিত

বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তিকাল করেন। বিএনপি মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। […]

বিস্তারিত

বেনাপোলে ২ কাস্টমস কর্মকর্তার সীমাহীন দুর্নীতি, অতিষ্ঠ ব্যবসায়ীরা

  বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউজকে ঘিরে দুই রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ব্যবসায়ীদের জিম্মি করার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে বেনাপোলের আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত লোভ ও অনিয়মের কারণে দেশের বৃহত্তম স্থলবন্দরগুলোর একটি কার্যত অচল হয়ে পড়ছে, রাজস্ব […]

বিস্তারিত

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। তিনি বলেন, সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, […]

বিস্তারিত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে প্রার্থী হতে আজ দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. […]

বিস্তারিত

‘বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বারোপ করবে’

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক […]

বিস্তারিত

নির্বাচন নিয়ে বিপাকে পড়েছেন তাসনিম জারা

  বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা। কী ধরনের বিপদ? বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে […]

বিস্তারিত

সারা দেশে রাতে শীত বাড়বে

  সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে। সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল […]

বিস্তারিত

সংখ্যালঘু পরিস্থিতি: ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

  বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের সাম্প্রতিক বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসাবে বর্ণনা করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। উলটো ভারতেই সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু মুসলিমদের হত্যা, বাংলাদেশি সন্দেহে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা এবং বড়দিনের আয়োজনে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এসব ঘটনার […]

বিস্তারিত