যখন অপরাধ বাড়তে শুরু করবে আমরা আবার ফিরে আসব: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের শিকাগো ও লস এঞ্জেলেসসহ বেশ কয়েকটি শহর থেকে ন্যাশনাল গার্ডের সেনাদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের একটি রায়ে প্রেসিডেন্টের সেনাবাহিনী ব্যবহার করার ক্ষমতা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত এসেছে। ট্রাম্প গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘যখন অপরাধ বাড়তে শুরু করবে আমরা আবার […]

বিস্তারিত

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে গাদ্দার বললেন বিজেপি নেতা

  আইপিএল নিলামে বড় অঙ্কের অর্থ দিয়ে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার চরম তোপের মুখে পড়েছেন বলিউডের ‘বাদশা’। তাকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থী বিজেপি নেতা সঙ্গীত সোম। সম্প্রতি আইপিএলের মেগা নিলামে ৯ কোটি রুপিতে মুস্তাফিজকে নিজেদের […]

বিস্তারিত

মনোনয়ন বাছাই: বাদ পড়ার তালিকায় স্বতন্ত্র প্রার্থীরাই বেশি

  আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া। তবে বাছাইয়ের প্রথম ধাপেই বড় ধরনের ধাক্কা খেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রিটার্নিং অফিসারদের তথ্যমতে, সিংহভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের গরমিল। এছাড়া ঋণখেলাপি, […]

বিস্তারিত

বন্ডেড হাউজে অনলাইন ইউপি বাধ্যতামূলক: এনবিআর

  চলতি বছরের শুরু থেকেই বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রপ্তানিকারকদের জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির ক্ষেত্রে অনলাইনে ‘ইউপি’ (ইউটিলাইজেশন পারমিশন) গ্রহণ বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এনবিআরের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আজ […]

বিস্তারিত

মোবাইল ফোন আমদানি ট্যাক্স কমিয়ে ৪৩.৪% নির্ধারণ: প্রেস সচিব

স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে সরকার বড় পদক্ষেপ নিয়েছে। মোবাইল ফোন আমদানিতে মোট কর ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস […]

বিস্তারিত

আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (২ জানুয়ারি) বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সকাল ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে মোট ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে অংশ নিচ্ছেন ২ […]

বিস্তারিত

ইউক্রেনে রাশিয়ার জয় আসবেই : নববর্ষের ভাষণে পুতিন

  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে বুধবার বলেন, ইউক্রেনে রাশিয়ার ‘জয় আসবেই’। ইউক্রেনে প্রায় চার বছরের এই অভিযানে দুই পক্ষের সামরিক হতাহতের সংখ্যা কয়েক লাখ পর্যন্ত পৌঁছেছে বলে ধারণা করা হয়। পুতিন তার সংক্ষিপ্ত ভাষণের বেশিরভাগ অংশ উৎসর্গ করেন ইউক্রেনে থাকা ‘যোদ্ধা ও কমান্ডারদের’। তিনি তার এক বাসভবনে কথিত ইউক্রেনীয় ড্রোন হামলার […]

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৬৮ জন

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। যার সর্বোচ্চ বিএনপির ৩৩১ জন আর জামায়াতে ২৭৬ জনের মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াতের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাপা ২২৪, গণঅধিকার ১০৪ ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। এদিকে সারা দেশে মনোনয়ন […]

বিস্তারিত

কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকায় আতশবাজি, ফানুস থেকে অগ্নিকাণ্ড

  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে রাজধানী ঢাকার আকাশ ফানুসে ছেয়ে গেছে। বাসা-বাড়ির ছাদে ছাদে ফোটানো হয়েছে আতশবাজি। মনসুরাবাদে ফানুস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ১১টা থেকেই রাজধানীর অধিকাংশ এলাকায় ফানুস উড়তে দেখা যায়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজি ও ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানায় […]

বিস্তারিত

রাজশাহীতে বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৪, আহত ১৫

  রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই চার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে উপজেলার ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ঝলমলিয়ায় কলার হাটে বেচাকেনার সময় একটি দ্রুতগতির ট্রাক সেখানে ঢুকে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস উল্টে যাওয়া ট্রাক উদ্ধার করেছে। এ ঘটনায় […]

বিস্তারিত