কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান, করবেন শহীদ ওয়াসিমের কবর জিয়ারত

  জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে বিষয়টি  নিশ্চিত করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ১৮ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, তিনি পেকুয়ায় শহীদ […]

বিস্তারিত

আমরা এই লজ্জা নিজেরাই ডেকে এনেছি: শশী থারুর

  মোস্তাফিজ ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের খবরে কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, ‘আমরা এই লজ্জা নিজেদের ওপর নিজেরাই ডেকে এনেছি।’ উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে, আইসিসিকে লেখা চিঠিতেই সেটিই […]

বিস্তারিত

নির্বাচন পর্যবেক্ষণে সক্রিয় হচ্ছেন বিদেশিরা

ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ এক বাঁকবদলের ক্ষণ পার করছে বাংলাদেশ, যা ঘিরে বিভিন্ন কর্মকাণ্ডে বিশ্বের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি বাংলাদেশের সংসদ নির্বাচন গুরুত্ব পাচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলোতেও। গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া প্রথম কোনো এই জাতীয় নির্বাচন […]

বিস্তারিত

মার্কিন আদালতে মাদুরো: আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট

  যুক্তরাষ্ট্রের আদালতে মাদক ও সন্ত্রাসবাদ মামলায় নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বিচারককে বলেছেন, ‘আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।’ এদিকে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে মার্কিন বাহিনী নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার সময় সিলিয়া ফ্লোরেস আহত হন বলে আদালতকে জানিয়েছেন তাঁর আইনজীবী। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও […]

বিস্তারিত

আজ জকসু নির্বাচন, মানতে হবে ৮ নির্দেশনা

  জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর যথারীতি খোলা থাকবে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় শনাক্ত

  জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাত শহীদদের মরদেহ শনাক্তকরণের অংশ হিসেবে ১১৪ জনের মরদেহ উত্তোলন করার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে নতুন করে ৮ জন শহীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিচয় শনাক্তের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এ […]

বিস্তারিত

এইচএসসি নিয়ে জরুরি নির্দেশনা

  ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট (নির্বাচনী) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে পরবর্তী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) […]

বিস্তারিত

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার বৈধতা নিয়ে রিট

  একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনূস আলী আকন্দ এই রিট দায়ের করেছেন। রিটে গত ১১ ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন […]

বিস্তারিত

৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ নির্বাচন কমিশনের

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় […]

বিস্তারিত

নির্বাচনের পরিবেশ সন্তোষজনক: সিইসি

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও–এর নির্বাচন ভবন–এ প্রবেশের সময় আপিলের বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা পাওয়া গেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা […]

বিস্তারিত