ইরানের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ

  ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে। বলা হচ্ছে, বহু বছর পর ধর্মীয় শাসনের বিরোধীদের এটাই সবচেয়ে বড় আন্দোলন। বৃহস্পতিবার সন্ধ্যায় তেহরান ও ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনী তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেনি। এরপর একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।ভিডিওতে […]

বিস্তারিত

যুদ্ধবিরতি লঙ্ঘন: ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

  যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় জরুরি সেবা বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। গাজা সিভিল ডিফেন্স ও ইমার্জেন্সি ডিরেক্টরেট এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই […]

বিস্তারিত

আবেদন শেষ হবে আজ, চার দিনে ইসিতে ৪৬৯ আপিল

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪৬৯টি আপিল দায়ের করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল দায়ের করা হয়। কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মোট ১৭৪টি আপিল দায়ের করা হয়েছে। […]

বিস্তারিত

আকুর আমদানি বিল পরিশোধের পর কমল রিজার্ভ

  এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, নভেম্বর ও ডিসেম্বর মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ হাজার […]

বিস্তারিত

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এ পরীক্ষায় অংশ নেবেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী। কেন্দ্রে প্রবেশসহ একাধিক বিষয়ে নির্দেশনা […]

বিস্তারিত

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌবাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ফরেস্ট অফিসের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। নিহতদের মধ্যে মার্চেন্ট নেভী সদস্য নাফিজ আহমেদ অয়নের (২০) […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রকে ২০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রকে পারস্পরিক শুল্ক ২০ শতাংশ কমানোর প্রস্তাব দেন খলিলুর রহমান। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত গ্রিয়ারের সঙ্গে বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে […]

বিস্তারিত

ভোটের আগে রাজনীতিতে নতুন সমীকরণ

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গন দ্রুত পরিবর্তনশীল এক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের কৌশলগত অবস্থান নতুন করে সাজাতে শুরু করেছে। বিশেষ করে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারিকে কেন্দ্র করে রাজনীতিতে দৃশ্যমান ও অদৃশ্য—দুই পর্যায়েই নানা মেরুকরণ, জোট পুনর্গঠন […]

বিস্তারিত

‘স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

  নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয়ই ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বৈত ভূমিকায় ‘স্বার্থের সংঘাত’ হচ্ছে বলেও মনে করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ […]

বিস্তারিত

জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

  জাতিসংঘ–সংশ্লিষ্ট সংস্থাসহ প্রায় ৬৬টি আন্তর্জাতিক সংগঠন থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই সংস্থা ও সংগঠনগুলো থেকে নিজেদের নাম প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তালিকায় রয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং আন্তর্জাতিক জলবায়ু আলোচনা পরিচালনাকারী জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)। বুধবার (৭ জানুয়ারি) এক নির্বাহী আদেশে ৬৬টি আন্তর্জাতিক […]

বিস্তারিত