ইরানকে যে কারণে ধন্যবাদ দিলেন ট্রাম্প

  ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। রিপাবলিকান […]

বিস্তারিত

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

  আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামক দুই সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান […]

বিস্তারিত

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে: ইসি কমিশনার

  প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (১৭ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন তিনি। ইসি মাছউদ বলেন, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে পরিবর্তন আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল […]

বিস্তারিত

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

  আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল ১১টার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে লেখা, “গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, ‘হ্যাঁ’-তে সিল দিন।” প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা […]

বিস্তারিত

উদ্বেগজনক হারে বাড়ছে বেওয়ারিশ লাশ উদ্ধার; রাজধানীতে এক বছরে মিলেছে ৬৪৩

  রাজধানী ঢাকায় অজ্ঞাতপরিচয় লাশ উদ্ধারের সংখ্যা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। ২০২৫ সালে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া মোট ৬৪৩টি লাশ বেওয়ারিশ হিসেবে দাফন ও দাহ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র ও আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য অনুযায়ী, এর মধ্যে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে ৪৬১ জনের লাশ এবং জুরাইন কবরস্থানে ১৭৫ জনের লাশ। অন্য ধর্মাবলম্বী […]

বিস্তারিত

ইসরাইলি সেনাদের বাড়ছে আত্মহত্যার হার, মানসিক রোগে ভুগছেন ৬০%

  ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরাইলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ (পিএসটিডি) বাড়ছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় ইসরাইলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় […]

বিস্তারিত

যেসব কারণে ১১ দলীয় জোট ছাড়লো ইসলামী আন্দোলন

  ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামের মৌলিক নীতির বিষয়ে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান ও রাজনৈতিক আস্থাহীনতার কারণে তাদের সঙ্গে নির্বাচনি সমঝোতায় নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই যে ২৬৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থিতা নিশ্চিত হয়েছে, সেই সব আসনে এককভাবে নির্বাচন করবে তারা। বাকি ৩২ আসনেও আদর্শিক বিবেচনায় […]

বিস্তারিত

রেকর্ড আয়ে চট্টগ্রাম বন্দর

  ধারাবাহিক প্রবৃদ্ধির মধ্য দিয়ে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর ২০২৫ পঞ্জিকাবর্ষে নতুন মাইলফলক স্পর্শ করেছে। গেল বছরে বন্দরটির মোট রাজস্ব আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬০ কোটি ১৮ লাখ টাকা, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সঙ্গে রাজস্ব উদ্বৃত্ত, কর প্রদান এবং সরকারি কোষাগারে জমার পরিমাণেও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের […]

বিস্তারিত

নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, প্রতিবেদন জমা ২১ জানুয়ারি

  সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বেতন কমিশন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে নতুন বেতনকাঠামো প্রতিবেদন দাখিল করবে। অর্থ উপদেষ্টা পরে তা উপস্থাপন করবেন উপদেষ্টা পরিষদের বৈঠকে। কমিশন চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিক বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, […]

বিস্তারিত

তারেক রহমানের হবিগঞ্জ-বরিশালে জনসভা ২২ ও ২৬ জানুয়ারি

  আগামী ২২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানাসংলগ্ন উপজেলা পরিষদের মাঠে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় জনসভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা গেছে। তারেক রহমানের আগমন উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ প্রতীক্ষিত এই জনসভা সফল করতে দিন-রাত কাজ করছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। […]

বিস্তারিত