স্যামসাং কোম্পানিতে ধর্মঘটের ডাক, ২০ বিলিয়ন ডলার ক্ষতির শঙ্কা

  রেকর্ড মুনাফার বিপরীতে ১৫ শতাংশ পারফরম্যান্স বোনাসের দাবিতে স্যামসাং ইলেকট্রনিকসের প্রায় ৪০ হাজার ইউনিয়নভুক্ত কর্মী আন্দোলনে নেমেছেন। বেতন-ভাতা নিয়ে সমঝোতা না হওয়ায় শ্রমিক ইউনিয়ন আগামী মাস থেকে পূর্ণাঙ্গ ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছে। এতে কোম্পানিটির প্রায় ২০ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে পিয়ংট্যাকে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর কমপ্লেক্সে নৈশকালীন শিফটে হাজার হাজার কর্মী ধর্মঘট […]

বিস্তারিত

আপনার গতিবিধি ট্র্যাক করছে স্মার্টফোন, বন্ধ করবেন যেভাবে

  আপনি কোথায় যাচ্ছেন, কতক্ষণ থাকছেন এসব তথ্য আপনার অজান্তেই সংগ্রহ করছে স্মার্টফোন। অনেক সময় আমরা অ্যাপ ব্যবহার করতে গিয়ে না বুঝেই লোকেশন অনুমতি দিয়ে দিই, আর সেখান থেকেই শুরু হয় ট্র্যাকিং। শুধু অ্যাপ নয়, স্মার্টফোনের ভেতরের কিছু সিস্টেম সার্ভিসও গোপনে আপনার গতিবিধির হিসাব রাখে। আইফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে ‘সিগনিফিকেন্ট লোকেশনস’ নামের একটি ফিচার আপনার নিয়মিত […]

বিস্তারিত
জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহতের শঙ্কা

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহতের শঙ্কা

  ইরান যুদ্ধের প্রেক্ষাপটে জ্বালানি সংকটের কারণে টেলিযোগাযোগ খাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)। সংগঠনটি অভিযোগ করেছে, জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে সারা দেশে টেলিকম সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি পরিস্থিতি বিবেচনায় সরকারের কাছে টেলিযোগাযোগ অবকাঠামোর […]

বিস্তারিত
ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে এই অ্যাপে

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে এই অ্যাপে

  মেসেজ পাঠাতে ইন্টারনেট লাগবে এটাই এতদিনের স্বাভাবিক ধারণা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কিংবা অন্যান্য মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ডাটা বা ওয়াই-ফাই অপরিহার্য। কিন্তু এখন এমন একটি অ্যাপ আসছে, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই সরাসরি মেসেজ আদান-প্রদান করা যাবে। শুনতে অবাক লাগলেও প্রযুক্তির নতুন এই উদ্যোগ বাস্তবেই তৈরি করেছেন প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক ডরসি, যিনি একসময় টুইটার (বর্তমান এক্স)-এর […]

বিস্তারিত
হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার ‘মেসেজ শিডিউল’

হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার ‘মেসেজ শিডিউল’

  ডিজিটাল যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে মেসেজ শিডিউল করার নতুন সুবিধা। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ সহজ করতে আনা এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা আগেই নির্দিষ্ট সময় ঠিক করে বার্তা পাঠানোর ব্যবস্থা করতে পারবেন। ব্যস্ত সময়সূচি, ভিন্ন টাইম জোন বা নির্দিষ্ট মুহূর্তে শুভেচ্ছা পাঠানোর প্রয়োজন মেটাতে অনেকেই আগে থেকে মেসেজ প্রস্তুত করে রাখতে চান। […]

বিস্তারিত
চীনা কম্পানির ভিডিও তৈরির এআই নিয়ে হলিউডে তোলপাড়

চীনা কম্পানির ভিডিও তৈরির এআই নিয়ে হলিউডে তোলপাড়

  কল্পনা করুন—টম ক্রুজ আর ব্র্যাড পিট ধ্বংসস্তূপের ওপর হাতাহাতি করছেন, ডোনাল্ড ট্রাম্প কুং-ফু লড়ছেন, আর ক্যানি ওয়েস্ট চিনা রাজপ্রাসাদে মান্দারিন ভাষায় গান গাইছেন। গত সপ্তাহে ইন্টারনেটে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে সবার। আশ্চর্যের বিষয় হলো, এই ভিডিওগুলো কোনো সিনেমার শুটিং নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। টিকটক-এর […]

বিস্তারিত
নতুন উপায়ে হচ্ছে অর্থ প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে

নতুন উপায়ে হচ্ছে অর্থ প্রতারণা, সতর্ক থাকবেন যেভাবে

  আপনার ফোনে পূর্ণ সিগন্যাল, নির্বিঘ্নে চলছে ফাইভ–জি। এমন সময় হঠাৎ একটি এসএমএস এলো—‘ব্যাংকের কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ’, বা ‘বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ কেটে দেওয়া হবে’। বার্তাটি এতটাই বিশ্বাসযোগ্য যে সন্দেহ করার সুযোগই থাকে না। কিন্তু অজান্তেই ঠিক তখনই আপনার ফোনকে কাছাকাছি থাকা একটি ভুয়া মোবাইল টাওয়ার জোরপূর্বক টু-জি নেটওয়ার্কে নামিয়ে দিয়েছে। আর […]

বিস্তারিত
ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

ব্রাউজারে বন্ধ হচ্ছে মেসেঞ্জার, চলবে না ডেস্কটপেও

প্রযুক্তি সেবা আরও সরলীকরণের অংশ হিসেবে মেটা প্ল্যাটফর্মস ঘোষণা করেছে যে, আগামী এপ্রিল ২০২৬ থেকে মেসেঞ্জার.কম ওয়েবসাইটটি আর চলবে না। এর মানে হলো, ব্রাউজার থেকে সরাসরি মেসেঞ্জার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে। এর আগে, প্রতিষ্ঠানটি উইন্ডোজ ও ম্যাকের জন্য মেসেঞ্জারের স্বতন্ত্র ডেস্কটপ অ্যাপটি বন্ধ করে দিয়েছিল। এবার ওয়েব সংস্করণও বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেটা […]

বিস্তারিত
হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

  বর্তমান সময়ে স্মার্টফোন আর শুধু কথা বলা বা বার্তা পাঠানোর যন্ত্র নয়; এটি আমাদের দৈনন্দিন জীবনের কেন্দ্রবিন্দু। বিল পরিশোধ, অনলাইন ব্যাংকিং, রাইড শেয়ারিং থেকে ব্যক্তিগত ছবি ও গুরুত্বপূর্ণ নথি—সবই এখন ফোননির্ভর। ফলে ফোন হারিয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়েও বড় উদ্বেগ তৈরি হয়। ১. ফাইন্ড মাই ডিভাইস চালু […]

বিস্তারিত
যেভাবে ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম ও নম্বর জানবেন

যেভাবে ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম ও নম্বর জানবেন

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধা বাড়াতে নির্বাচন কমিশন (ইসি) ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এই […]

বিস্তারিত