জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখলেন তারেক রহমান

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তিনি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের ভেতরে প্রবেশ করে। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। এসময় দাঁড়িয়ে […]

বিস্তারিত

আট দলে টানাপোড়েন

  নির্বাচনী সমঝোতার পথে দ্রুত এগোচ্ছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দল দুটির মধ্যে একাধিক দফা বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই আসন সমঝোতা বা জোট সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে জামায়াত–এনসিপির এই ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গেই আট দলীয় জোটে দেখা […]

বিস্তারিত

আজ বাবার কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

  দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য যাবেন জাতীয় স্মৃতিসৌধে। বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী […]

বিস্তারিত

বিবিসি-রয়টার্সের প্রতিবেদন: তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী

  প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমগুলো। প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে প্রায় একই ঢঙে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, মার্কিন সংবাদমাধ্যম […]

বিস্তারিত

নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এই দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও […]

বিস্তারিত

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

  দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। স্থানীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তার এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান বৃহস্পতিবার […]

বিস্তারিত

দেশে নেমেই প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে যে কথা বললেন তারেক রহমান

  বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৬ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে এলে তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির […]

বিস্তারিত

জামায়াতের সঙ্গী হচ্ছে এনসিপি!

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় যতই কাছে আসছে, ততই রাজনৈতিক ও নির্বাচনী সমীকরণগুলো স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এরই মধ্যে নিজ দলের এবং ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়া আসনে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় যাচ্ছে—এমন […]

বিস্তারিত

তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজধানীজুড়ে উৎসবের আমেজ, সংবর্ধনাস্থলে সমর্থকদের ঢল

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে লাখো মানুষ ঢাকায় আসছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে (৩০০ ফুট) নির্মিত সংবর্ধনাস্থলকে কেন্দ্র করে দেখা গেছে মানুষের ঢল। দলে দলে সমর্থকরা আসছেন […]

বিস্তারিত

তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর, ৩৬ এক্সপ্রেসওয়ে ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা […]

বিস্তারিত