রুমিন ফারহানাসহ বিএনপির ৯ নেতা বহিষ্কার

  দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতদের তালিকায় আরও রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক […]

বিস্তারিত

‘বেগম জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন’

  দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বেগম জিয়ার জন্য দোয়া করেন তিনি। ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় […]

বিস্তারিত

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

  বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ, ঘটনাবহুল ও সংগ্রামী অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তিকালে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট […]

বিস্তারিত

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

  আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রের মা, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসংবাদিত নেত্রী; মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন […]

বিস্তারিত

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে প্রার্থী হতে আজ দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. […]

বিস্তারিত

‘বিএনপি নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বারোপ করবে’

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান উন্নত করা ও কর্মসংস্থার সৃষ্টিতে গুরুত্বারোপ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থ-সামাজিক […]

বিস্তারিত

নির্বাচন নিয়ে বিপাকে পড়েছেন তাসনিম জারা

  বিপাকে পড়েছেন এনসিপি থেকে সদ্য পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা। কী ধরনের বিপদ? বাংলাদেশে স্বতন্ত্র প্রার্থী হতে হলে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ২৫ বছর বয়স পূর্ণ হতে হবে, ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নির্বাচনী এলাকার মোট ভোটারের কমপক্ষে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর বা সমর্থন (হলফনামা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ) জমা দিতে […]

বিস্তারিত

আজ সারাদেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

  দেশের সব শিক্ষার্থীদের আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান। তিনি বলেন, সোমবার (আজ) দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী […]

বিস্তারিত

মনোনয়ন না পাওয়ায় বিএনপিতে বিদ্রোহের আশঙ্কা

  দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে বড় দল হিসেবে বিএনপির প্রস্তুতিও সবচেয়ে আলোচনায়। ইতিমধ্যে দলটি প্রার্থীতালিকা চূড়ান্ত করে অধিকাংশ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। তবে বড় দল হওয়ায় এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় প্রার্থী বাছাই নিয়ে বিএনপির ভেতরে তৈরি হয়েছে তীব্র চাপ, অসন্তোষ ও অস্থিরতা। […]

বিস্তারিত