আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

আজ রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরের দিন মধ্যরাত পর্যন্ত যানবাহন চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, আজ মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র […]

বিস্তারিত
ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

ভোট দেওয়ার আগে জেনে নিতে হবে যেসব তথ্য

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটাররা সঠিকভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। ভোটের দিন ভোটকেন্দ্রে যাওয়ার আগে ও পরে কিছু বিষয় জানা দরকার। ভোট […]

বিস্তারিত
নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

নির্বাচনের পরিবেশ ইতিবাচক: ইইউ’র প্রধান পর্যবেক্ষক

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষকরা মাঠে আছেন এবং নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস। আজ মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ইভারস আইজাবস বলেন, জানুয়ারির শুরু থেকে প্রায় ৬০ জন দীর্ঘমেয়াদি ইইউ পর্যবেক্ষক বাংলাদেশে আছেন। তিনি বলেন, স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা […]

বিস্তারিত
শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে নিষেধাজ্ঞা: ইসি

শনিবার পর্যন্ত জনসভা-শোভাযাত্রা-মিছিলে নিষেধাজ্ঞা: ইসি

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত সব ধরনের মিছিল, জনসভা বা শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, […]

বিস্তারিত
বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

রয়টার্সের প্রতিবেদন: বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন বাংলাদেশে

  বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। একে বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব নির্বাচনে বিরোধী দলগুলো হয় বয়কট […]

বিস্তারিত
নির্বাচনে মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

নির্বাচনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধ সশরীরে আমলে নিয়ে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সারা দেশে ৬৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিয়োগপ্রাপ্ত বিচারকরা আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ দিন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে দায়িত্ব পালন করবেন। নির্বাচন […]

বিস্তারিত
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আজ সকাল থেকে

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনী প্রচারণা শেষ

  আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ‘কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি […]

বিস্তারিত
দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

দেড় বছরে ১৩০ আইন, ৬০০ নির্বাহী আদেশ জারি

  দায়িত্ব গ্রহণের পর গত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে প্রায় ১৩০টি আইন (নতুন আইন ও সংশোধিত আইন) প্রণয়ন করেছে। এছাড়া ৬০০টিরও বেশি নির্বাহী আদেশ জারি করা হয়েছে, যার প্রায় ৮৪ শতাংশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। ফলে বাস্তবভাবে সংস্কারের ছাপ দেখা যাচ্ছে। রোববার অন্তর্বর্তী সরকারের প্রকাশিত সংস্কার তালিকায় (রিফর্মস বুক) এই তথ্যগুলো তুলে ধরা […]

বিস্তারিত
নির্বাচনে ভোট পর্যবেক্ষণে থাকবে ৩ বাহিনীর ড্রোন

নির্বাচনে ভোট পর্যবেক্ষণে থাকবে ৩ বাহিনীর ড্রোন

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিমান বাহিনীসহ তিন বাহিনীর ড্রোন ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ড্রোন মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি ও র‌্যাবের মহাপরিচালকের কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। ইসির সিনিয়র সহকারী সচিব শহীদুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিগুলোতে বলা […]

বিস্তারিত
সেনাসহ সব বাহিনী মাঠে নামছে আজ

সেনাসহ সব বাহিনী মাঠে নামছে আজ

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা করতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছে সেনাসহ সকল বাহিনীর সদস্য। ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, যারা ভোটের পর আরও দুই দিন দায়িত্বে থাকবেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, সেনাবাহিনী ইতিমধ্যেই মাঠে আছে এবং আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে ও […]

বিস্তারিত