সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৩৫টি পাবে বিএনপি

সংরক্ষিত নারী আসনে ৫০টির মধ্যে ৩৫টি পাবে বিএনপি

  ক্ষমতাসীন দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করেছে নতুন সরকার। এখন অপেক্ষা কবে বসবে সংসদ অধিবেশন। কবেই বা পূরণ হবে সংরক্ষিত ৫০ নারী আসনের কোটা। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যেমন রয়েছে আলোচনা, তেমনি সাধারণ মানুষের মধ্যেও রয়েছে কৌতূহল। সবার চোখ এখন সংরক্ষিত নারী আসনে। কোন রাজনৈতিক দল কয়টি আসন পাবে সে […]

বিস্তারিত

ভারতীয় স্পাইসজেট বাংলাদেশের আকাশে নিষিদ্ধ

  আকাশসীমা ব্যবহারের ফি বাবদ স্পাইসজেট–এর কাছে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বকেয়া রয়েছে। দীর্ঘদিন তাগাদা দেওয়ার পরও সংস্থাটি পাওনা পরিশোধ না করায় তাদের জন্য বাংলাদেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না পেরে সংস্থাটিকে বিকল্প দীর্ঘ রুটে উড়োজাহাজ পরিচালনা করতে হচ্ছে। বিশেষ করে কলকাতা থেকে গৌহাটি এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের […]

বিস্তারিত
আদানির সঙ্গে চুক্তির পর্যালোচনায় ৪ মন্ত্রীর বৈঠক

আদানির সঙ্গে চুক্তির পর্যালোচনায় ৪ মন্ত্রীর বৈঠক

  ক্ষমতায় বসার তিন দিনের মাথায় বহুল আলোচিত আদানি চুক্তি পর্যালোচনা করতে বসেছে বিএনপি সরকার। চার মন্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সেখানে চুক্তি বাতিল করার বিষয়ে কয়েকজন মতামত দিলেও বিষয়টি নিয়ে আরো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে তার দপ্তরে এই বৈঠক হয়। সেখানে […]

বিস্তারিত
ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত, কৃষি কার্ড কবে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত, কৃষি কার্ড কবে

  বিএনপি নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম দুইটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের দ্বিতীয় দিনই ফ্যামিলি কার্ড চালুর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে দ্রুতই কৃষি কার্ডের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড […]

বিস্তারিত
শিক্ষা খাতে যে তিন অগ্রাধিকারের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে যে তিন অগ্রাধিকারের কথা জানালেন শিক্ষামন্ত্রী

  শিক্ষা খাতে তিন অগ্রাধিকারের কথা জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সেগুলো হলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে উপযোগী পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম রিভিউ ও পরিমার্জন এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন। পাশাপাশি ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া ১৮০ দিনের রোডম্যাপের মাধ্যমে কোন পর্যায়ে কিভাবে বাস্তবায়িত হবে তা শিগগিরই […]

বিস্তারিত
ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

  সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, নির্বাচনের আগের দিন এবং ভোটগ্রহণের দিন ধারণ করা সব ফুটেজ […]

বিস্তারিত
আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তা জোরদার

‘আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা’

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, ‘সারা দেশে জুয়া ও মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন-শৃঙ্খলা […]

বিস্তারিত
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

  মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচন কার্যক্রম শুরু করতে চাইছে ইসি। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তিন সিটি নির্বাচন শেষে পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন এবং পাশাপাশি জেলা পরিষদ, পৌরসভা ও […]

বিস্তারিত
জাতীয় নির্বাচন ও গণভোটের পর্যবেক্ষণ জানাল ৪ সংগঠন

ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি

  জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি […]

বিস্তারিত
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

  গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৭ মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে বিশাল জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন তারেক রহমান ও তার মন্ত্রীসভার সদস্যরা। শপথগ্রহণের এ খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্স […]

বিস্তারিত