‘সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য অনেকাংশেই নির্ভর করছে স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর। সে জন্য সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন। সরকারি হাসপাতালের বরাদ্দ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ […]

বিস্তারিত

দুদক কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মচারীদের জন্য একটি স্বস্তিদায়ক ও আনন্দদায়ক সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেলের ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের মাসিক ঝুঁকি ভাতার পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৩ শাখা থেকে গত ২ সেপ্টেম্বর এই সংক্রান্ত আদেশ জারি করা হয়, যা পরবর্তীতে ১৭ সেপ্টেম্বর […]

বিস্তারিত

আইএলওর প্রতিবেদন: উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী

একই শ্রমবাজারে কাজ করেও বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় গড়ে ২২ থেকে ২৫ শতাংশ কম মজুরি পান। অর্থাৎ একজন পুরুষ মাসে ১ হাজার টাকা আয় করলে একই ধরনের কাজে একজন নারীর গড় আয় ৭৫০ থেকে ৭৮০ টাকা। শিক্ষা, বয়স, পেশা ও কাজের ধরন বিবেচনায় নেওয়ার পরও এই মজুরি ব্যবধানের যৌক্তিক ব্যাখ্যা পাওয়া যায় না। অন্যদিকে, উচ্চশিক্ষিত […]

বিস্তারিত

৩৫ সফরসঙ্গী নিয়ে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর এবারের সফরে জাতিসংঘের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, […]

বিস্তারিত

গ্রামীণ অর্থনীতি ডিজিটাল হলেই টেকসই উন্নয়ন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক মূল ধারায় তাদের সম্পৃক্ত করতে শক্তিশালী ইন্টারনেট, ‘এক নাগরিক, এক ওয়ালেট’ এবং গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে হবে। শক্তিশালী ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর বাস্তবায়নের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব। শনিবার রাজধানীর একটি হোটেলে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত ‘আর্থিক […]

বিস্তারিত

২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর বক্তৃতা দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন। মন্ত্রণালয়ের […]

বিস্তারিত

‘আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে […]

বিস্তারিত

ইসির নতুন প্রতীক তালিকায় ‘না’, স্থগিতই থাকছে ‘নৌকা’

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রতীক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় আগের ১১৯টি প্রতীকের সঙ্গে ‘না’ যুক্ত করে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত করা হয়েছে। তালিকায় স্থগিতকৃত প্রতীক হিসেবে ‘নৌকা’ও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক) রাখা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ইসি এ সংক্রান্ত গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করে। এতে সই করেন ইসির […]

বিস্তারিত

সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি দপ্তরে কর্মচারীদের উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। […]

বিস্তারিত

২.৫০ লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদে নির্বাহী কমিটির (একনেক) সভায় মেট্রোরেলের তিন প্রকল্প একসঙ্গে অনুমোদন করা হয়েছে। প্রকল্প তিনটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা। তিন প্রকল্পের মধ্যে দুটি হলো- জাপানের অর্থায়নে মেট্রোরেল লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও লাইন-৫ নর্দার্ন (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব। অন্য প্রকল্পটি হলো- এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কোরিয়ার যৌথ […]

বিস্তারিত