জানুয়ারিতে ৪-৫টি শৈত্যপ্রবাহ

  সারা দেশে অস্বাভাবিকভাবে কমেছে দিনের তাপমাত্রা। রোদের দেখা নেই বলেলেই চলে। ঘন কুয়াশা আর ঠান্ডার চাদর চারপাশে। পৌষের এমন শীতে কাঁপছে পুরো দেশ। বিপর্যস্ত জনজীবন, কমে গেছে মানুষের চলাচল। প্রয়োজন ছাড়া অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় নাকাল শিশু ও বয়স্কসহ বিভিন্ন বয়সি মানুষ। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, […]

বিস্তারিত

শীত নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

  বছরের শুরুতেই সারা দেশে জেঁকে বসেছে শীত। আগামী এক মাস শীতের দাপট আরো বাড়বে। এ সময়ের মধ্যে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে আসতে পারে। আবহাওয়া অফিস বলছে, চলতি জানুয়ারি মাসে দেশের বিভিন্ন জেলায় ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়ার এক মাস মেয়াদি পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারি মাসে ২-৩টি মৃদু থেকে মাঝারি ও ১-২টি মাঝারি থেকে তীব্র […]

বিস্তারিত

হাদি হত্যা: বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু

  ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে তার সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ কর্মসূচির ঘোষণা দেন। শুক্রবার (২ জনুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, […]

বিস্তারিত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

  দেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় যাত্রীসেবা নিশ্চিতকরণ, টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং বিমান ভাড়া (ট্যারিফ) যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ‘বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। শুক্রবার (২ জানুয়ারি) বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০১৭ সালের মূল আইনের […]

বিস্তারিত

নিবন্ধন আইন সংশোধন, চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন

  দলিল নিবন্ধন ব্যবস্থাকে আধুনিক, সময়োপযোগী ও ডিজিটাল করতে নিবন্ধন আইন, ১৯০৮-এর অধিকতর সংশোধন করে নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে। অধ্যাদেশে উল্লেখ করা হয়, সংসদ ভেঙে যাওয়ায় এবং […]

বিস্তারিত

পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন ১২ লাখ ৫৫ হাজার

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ৫৫ হাজার ৮৫ জন। এর মধ্যে ৫ লাখ ৫০ হাজার ৩৭৭ জন বাংলাদেশ থেকে এবং বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এ ছাড়া ১০ লাখ ৮১ হাজার ৩৮০ জন পুরুষ এবং ১ লাখ ৭৩ হাজার ৭০৩ জন […]

বিস্তারিত

পে স্কেলে গ্রেড নিয়ে কমিশনে ৩ প্রস্তাবনা

  সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গঠিত বেতন কমিশনের নির্ধারিত সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ওই সভা স্থগিত করা হয়। কমিশন সূত্রে জানা গেছে, স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে কমিশনের সদস্যদের জানিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার সাবেক অর্থসচিব জাকির […]

বিস্তারিত

মনোনয়ন বাছাই: বাদ পড়ার তালিকায় স্বতন্ত্র প্রার্থীরাই বেশি

  আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া। তবে বাছাইয়ের প্রথম ধাপেই বড় ধরনের ধাক্কা খেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। রিটার্নিং অফিসারদের তথ্যমতে, সিংহভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যাচ্ছে। এর প্রধান কারণ হিসেবে দেখা দিচ্ছে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের গরমিল। এছাড়া ঋণখেলাপি, […]

বিস্তারিত

মোবাইল ফোন আমদানি ট্যাক্স কমিয়ে ৪৩.৪% নির্ধারণ: প্রেস সচিব

স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে সরকার বড় পদক্ষেপ নিয়েছে। মোবাইল ফোন আমদানিতে মোট কর ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩.৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস […]

বিস্তারিত

জাতীয় সংসদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫৬৮ জন

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। যার সর্বোচ্চ বিএনপির ৩৩১ জন আর জামায়াতে ২৭৬ জনের মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী ৪৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি ও জামায়াতের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮, জাপা ২২৪, গণঅধিকার ১০৪ ও এনসিপির ৪৪ জন প্রার্থী রয়েছে। এদিকে সারা দেশে মনোনয়ন […]

বিস্তারিত