জুবায়ের রহমান চৌধুরী হচ্ছেন নতুন প্রধান বিচারপতি

  বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে তিনি আপিল বিভাগে কর্মরত আছেন। বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ঐদিন তার ৬৭ বছর পূর্ণ হবে। জানা গেছে, দু একদিনের মধ্যে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। সোমবার রাত সাড়ে দশটায় আইন মন্ত্রনালয়ের […]

বিস্তারিত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭, শনাক্ত ৩১

  রাজধানীর কাওরান বাজারে প্রথম আলোর অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। […]

বিস্তারিত

হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদক-এর পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক তানজিল হাসান। অন্যান্য […]

বিস্তারিত

কে হতে যাচ্ছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি?

  সাতষট্টি বছর বয়স পূর্ণ হওয়ায় সংবিধান অনুসারে অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২৭ ডিসেম্বর তার কর্মজীবনের শেষ দিন হলেও, ১৪ ডিসেম্বর তিনি বিদায়ী অভিভাষণ দিয়েছেন। যেহেতু ২৭ ডিসেম্বর তার অবকাশকালীন ছুটি, তাই বিচারিক জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে ১৮ ডিসেম্বর। এই পরিস্থিতিতে নতুন প্রধান বিচারপতি নিয়েও আলোচনা হচ্ছে। কে হবেন […]

বিস্তারিত

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলন নির্মূলে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রসিকিউশন আরো যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে […]

বিস্তারিত

সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করাই অভ্যুত্থানের লক্ষ্য ছিল। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অবসরের আগে আপিল বিভাগে শেষ কর্মদিবসে এ কথা বলেন তিনি। বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার […]

বিস্তারিত