ইরান আলোচনা করতে চায়, দাবি ট্রাম্পের

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হুমকি এবং ইরানে চলমান বড় বিক্ষোভের পর দেশটির নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী। ’তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন, ‘বৈঠকের […]

বিস্তারিত

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

  নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (১২ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। আর এর নিচে লেখা, যুক্তরাষ্ট্রের ৪৫ ও […]

বিস্তারিত

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত

  যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো […]

বিস্তারিত

গ্রিনল্যান্ড দখলে চাই: ট্রাম্প

  দ্য মেইল অন সানডের তথ্য মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য একটি সামরিক আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তাঁর বিশেষ বাহিনীর কমান্ডারদের। তবে এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সূত্রগুলো বলছে, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের ‘সাফল্য’ ট্রাম্পকে ঘিরে থাকা কট্টর নীতিনির্ধারক গোষ্ঠীকে আরো সাহসী করে তুলেছে। এই গোষ্ঠীর […]

বিস্তারিত

ইরানের হাসপাতালগুলোতে লাশের স্তূপ, নিহত দুই শতাধিক

  ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তাজা গুলি ছুড়ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনারা। এতে বিক্ষোভকারীরা পিছু না হটে বরং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছে, অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। মর্গগুলো লাশে ভরে গেছে। গতকাল রবিবার পর্যন্ত ২০৩ জন প্রতিবাদকারী প্রাণ […]

বিস্তারিত

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানানোর পরিকল্পনা ভারতের

  বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা সূত্রে খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ-তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে […]

বিস্তারিত

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা বলছে ইরান

  সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক  বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি খামেনি বিক্ষোভ তীব্র […]

বিস্তারিত

পাকিস্তানে পৃথক অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ও গোলাগুলিতে অন্তত ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এদিকে প্রদেশের অন্য স্থানে সহিংসতায় কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) দুই সদস্য মারা গেছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুটি পৃথক অভিযান চালানো হয়। উত্তর ওয়াজিরিস্তানে চালানো প্রথম অভিযানে […]

বিস্তারিত

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন: ইরানে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ ভাবছেন ট্রাম্প

  ইরানে বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় দেশটিতে হামলার ব্যাপারে ‘সিরিয়াসলি’ (গুরুত্বের সঙ্গে) ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস রোববার (১১ জানুয়ারি) জানিয়েছে, ইরানে কীভাবে হামলা করা যায় এ ব্যাপারে ট্রাম্পকে ব্রিফ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও ট্রাম্প হামলার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। তবে হামলার নির্দেশ দেওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন। সংবাদমাধ্যমটিকে নাম […]

বিস্তারিত

ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কা, নিহতের সংখ্যা বেড়ে ৬২

ইরানের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটা হলফ করে কেউ বলতে পারছে না। দিন দিন হতাহতের সংখ্যা বাড়ছে। ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ থাকায় দেশটির প্রকৃত চিত্র সম্পর্কে জানার সুযোগ কম। প্রাপ্ত তথ্যগুলো নিরপেক্ষভাবে যাচাই করারও সুযোগ নেই। তবে ধারণা করা হচ্ছে, দেশটির সব প্রান্তে সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, ইরানজুড়ে ছড়িয়ে […]

বিস্তারিত