যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

  যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সোমবারের (২৩ ফেব্রুয়ারি) এই দুর্যোগে এ পর্যন্ত পাঁচ হাজার ৭০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) […]

বিস্তারিত
মেক্সিকোতে মাদক সম্রাট ‘এল মেনচো’র মৃত্যুর পর সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত

মেক্সিকোতে মাদক সম্রাট ‘এল মেনচো’র মৃত্যুর পর সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ২৫ সদস্য নিহত

  মেক্সিকোর শীর্ষ মাদক সন্ত্রাসী এল মেনচো সামরিক অভিযানে নিহত হওয়ার পর দেশটিতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। মেক্সিকোর জালিসকো প্রদেশে সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনী ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তামন্ত্রী ওমার গারসিয়া হারফুচ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। গত রোববার (২২ ফেব্রুয়ারি) মেক্সিকোর বিশেষ বাহিনীর হাতে আটক হন এল মেনচো। তার আসল […]

বিস্তারিত
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে কঠোর যে বার্তা দিল ইইউ

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে কঠোর যে বার্তা দিল ইইউ

  ইউরোপীয় কমিশন রবিবার যুক্তরাষ্ট্রকে গত বছর সম্পাদিত ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্তাবলি মেনে চলার আহ্বান জানিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর এবং তিনি সর্বজনীন নতুন শুল্ক আরোপের জবাব দেওয়ার প্রেক্ষাপটে এ দাবি জানানো হয়। ২৭ সদস্যদেশের পক্ষে বাণিজ্যনীতি নিয়ে আলোচনাকারী কমিশন বলেছে, আদালতের রায়ের পর ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে সে […]

বিস্তারিত
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

  পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় প্রতিবেশী আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। ইসলামাবাদের ওই নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর রাতভর চালানো বিমান হামলায় আফগানিস্তানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত […]

বিস্তারিত
ইরানে ফের চলছে জেন-জি বিক্ষোভ

ইরানে ফের চলছে জেন-জি বিক্ষোভ

  পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন ইরানের সাধারণ লোকজন। এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছিলেন, সেই নিহতদের স্মরণ করে এবং হত্যাকাণ্ডের বিচার চেয়ে শনিবার রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু করে […]

বিস্তারিত
১৫% শুল্কহারের ঘোষণা ট্রাম্পের, বাংলাদেশের বাণিজ্যচুক্তির কী হবে

১৫% শুল্কহারের ঘোষণা ট্রাম্পের, বাংলাদেশের বাণিজ্যচুক্তির কী হবে

  অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি করেছে। ওই চুক্তি অনুযায়ী বাংলাদেশের ওপর দেশটির পাল্টা শুল্কের হার ১৯ শতাংশ। তবে দুই সপ্তাহ পার না হতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের […]

বিস্তারিত
নতুন করে ১০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আমদানিতে ১৫% শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

  যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ডোনাল্ড ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতির বৈধতার বিরুদ্ধে রায় দেওয়ার ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। […]

বিস্তারিত
‘ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান’

‘ট্রাম্পের হুমকির মুখেও মাথা নত করবে না ইরান’

  যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে বিশ্বশক্তির চাপের কাছে ইরান মাথা নত করবে না বলে হুঙ্কার দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঙ্কার দিয়েছেন তিনি। পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে… কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা […]

বিস্তারিত

আফগানিস্তানে ভোরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান

  আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। পাকিস্তানের এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তালেবান সরকার। তবে আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, তাদের দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। সূত্রটি বলেছেন, তাদের পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা […]

বিস্তারিত
ট্রাম্পের হুমকি সত্ত্বেও অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি

ট্রাম্পের হুমকি সত্ত্বেও অনড় ইরান, চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি

  যুক্তরাষ্ট্রের হামলার হুমকিতে দমে যায়নি ইরান। দেশটি আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো আরও শক্তিশালী করেছে তেহরান। সর্বশেষ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে চুক্তির জন্য ১০-১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই হুমকির মধ্যেই একই দিন ইরান রাশিয়ার সঙ্গে বার্ষিক মহড়া সম্পন্ন […]

বিস্তারিত