ইরানে ইসরাইলের হামলা শুরু

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

  ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে। মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের ওপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী, এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে ইরানের বিরুদ্ধে […]

বিস্তারিত
পাকিস্তান-আফগানিস্তানকে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

পাকিস্তান-আফগানিস্তানকে ‘অবিলম্বে’ যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  পাকিস্তান ও আফগানিস্তানের মধ্য ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়ায় মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাসচিব মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক উপায়ে মতবিরোধ দূর […]

বিস্তারিত
পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ৫৫ জন পাকিস্তানি সেনা, ২২৮ তালেবান যোদ্ধা নিহত

পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ: ৫৫ জন পাকিস্তানি সেনা, ২২৮ তালেবান যোদ্ধা নিহত

  আফগানিস্তানের সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। অন্যদিকে তালেবান সরকারের দাবি, সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়েছে। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। আফগানিস্তানে […]

বিস্তারিত
ডুরান্ড লাইন: ৭৫তম সীমান্ত সংঘর্ষে পাকিস্তান-আফগানিস্তান

ডুরান্ড লাইন: ৭৫তম সীমান্ত সংঘর্ষে পাকিস্তান-আফগানিস্তান

  পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। উনিশ শতকে ব্রিটিশ শাসনামলে টানা একটি রেখা—ডুরান্ড লাইন—২০২৬ সালেও দুই প্রতিবেশী দেশের জন্য সংঘাতের কেন্দ্রে রয়ে গেছে। ২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় বসার পর পাকিস্তানের সঙ্গে এই সীমান্তে সংঘর্ষ হয়েছে ৭৪টি। শুক্রবার ৭৫ নম্বর সংঘর্ষকে ‘সম্মুখ বা প্রকাশ্য যুদ্ধ’ হিসেবে ঘোষণা করেছে […]

বিস্তারিত
সিএনএনের বিশ্লেষণ: ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

সিএনএনের বিশ্লেষণ: ইরানে হামলা করলে ইরাক-ফাঁদে পড়তে পারেন ট্রাম্প

  ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন এস্টাবলিশমেন্ট নেতাদের ওপর জনমানুষের আস্থা চরমভাবে ভেঙে পড়েছিল। সেটি না হলে ডোনাল্ড ট্রাম্প হয়তো কখনোই দেশটির প্রেসিডেন্ট হতে পারতেন না। তাই এটি বেশ বিড়ম্বনার বিষয় যে, তিনি এখন সেইসব আলঙ্কারিক অবস্থান এবং কৌশলগত ভুলগুলোই অনুকরণ করছেন, যা ২০০৩ সালের পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে এক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। […]

বিস্তারিত
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু, নিহত ১৩৩

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’ শুরু, নিহত ১৩৩

  সীমান্তে হামলা চালিয়ে সেনাদের হত্যা এবং কয়েক জন সেনাকে অপহরণের জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। এ অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের বিমান বাহিনীর (পিএএফ) হামলায় ইতোমধ্যে কমপক্ষে ১৩৩ আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২ শতাধিক। এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ইতোমধ্যে ধ্বংস করা করা […]

বিস্তারিত
পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত

পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত

  খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা–তথ্যভিত্তিক (ইন্টেলিজেন্স ড্রিভেন) একাধিক বড় ধরনের অভিযান চালিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এসব অভিযানে ৩৪ জন ভারতীয় প্রক্সি গোষ্ঠীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর।  বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তারা এ তথ্য জানায়। খবর জিও নিউজের। মূলত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একের […]

বিস্তারিত
আলোচনার মধ্যেই ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আলোচনার মধ্যেই ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে সম্ভাব্য হামলার পক্ষে অবস্থান তুলে ধরার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার ইরান-সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ৩০ জনের বেশি ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ ইরানি পেট্রোলিয়াম বিক্রি এবং […]

বিস্তারিত
ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী!

ইরানকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন, হুমকিতে মার্কিন বাহিনী!

  ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ কেনার একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। এ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। এমন সময়ে এ আলোচনা এগোচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি এলাকায় বড় পরিসরে নৌবাহিনী মোতায়েন করছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রায় ২৯০ কিলোমিটার পাল্লার […]

বিস্তারিত
কার্যকর হলো ট্রাম্পের বৈশ্বিক নতুন শুল্ক

কার্যকর হলো ট্রাম্পের বৈশ্বিক নতুন শুল্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করবেন। কিন্তু নতুন বৈশ্বিক শুল্ক শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট তার ব্যাপক আমদানি শুল্কের অনেকগুলো স্থগিত করার পর তিনি বলেন, ১০ শতাংশ হারে বৈশ্বিক শুল্ক আরোপ করা হবে। তবে শনিবার তিনি আবার জানান, হার হবে ১৫ শতাংশ। […]

বিস্তারিত