মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর আপাতত বাতিল : ট্রাম্প

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইরানের প্রতিনিধিদল পাকিস্তান ত্যাগ করেছে। তবে মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদ সফর বাতিল হয়েছে। খবর আলজাজিরার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে যে কোনো সময় আমাদের ফোন করতে পারে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এক্সইঅস-কে দেওয়া […]

বিস্তারিত
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

  হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। ওই অনুষ্ঠান থেকে প্রচারিত টিভি ফুটেজে দেখা গেছে, ট্রাম্প খাবার টেবিলে বসে আছেন। ওই সময় হোটেলটির […]

বিস্তারিত

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও

  পাকিস্তানে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল। শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে। এদিকে ইসলামাবাদে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হোয়াইট হাউস জানিয়েছেন, শনিবার ‘ইরানের সঙ্গে শান্তি আলোচনা করবেন’ তারা। তবে তেহরানের দাবি, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে […]

বিস্তারিত

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন থমকে আছে, নেপথ্যে কী?

  ৬ সপ্তাহ পেরিয়ে গেলেও দেখা নেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। গত ২৮ ফেব্রুয়ারি এক ড্রোন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাকে উত্তরসূরি ঘোষণা করা হয়। কিন্তু এরপর থেকে তিনি জনসমক্ষে না আসায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, মোজতবা খামেনির এই […]

বিস্তারিত
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দাম বাড়ছে যেসব পণ্যের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দাম বাড়ছে যেসব পণ্যের

  ইরান যুদ্ধের প্রভাব এখন বিশ্বব্যাপী ব্যবসা-বাণিজ্যে ছড়িয়ে পড়ছে। ভোক্তাপণ্য থেকে শুরু করে ভ্রমণ ও খনি শিল্পসহ বিভিন্ন খাতের বৈশ্বিক কোম্পানিগুলো বলছে, যুদ্ধের কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ছে, ব্যাহত হচ্ছে সরবরাহ ব্যবস্থা। সাধারণ মানুষের আস্থা কমে যাচ্ছে, যা শেষ পর্যন্ত আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। আজ বুধবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে যুদ্ধ, হরমুজ […]

বিস্তারিত

ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ট্রাম্প

  ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে স্পষ্ট করেছেন, যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নির্ধারণ করবেন। আজকের কিছু সংবাদ প্রতিবেদনে বেনামি সূত্রের বরাত দিয়ে […]

বিস্তারিত

সিএনএনের বিশ্লেষণ : ট্রাম্প কেন ইরানের সাথে যুদ্ধবিরতি বাড়ালেন

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসে নিজের জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠক করেন। আলোচনার মূল বিষয় ছিল—ইরানকে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে। তার ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তন যাওয়ার জন্য এয়ার ফোর্স ‍টু প্রস্তুত ছিল। কিন্তু বড় সমস্যা হয়ে […]

বিস্তারিত

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো আকস্মিক হামলার কূটকৌশল: ইরান

  ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণাকে আকস্মিক হামলার কূটকৌশল বলে উল্লেখ করেছে ইরান। মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মাদি এক প্রতিক্রিয়ায় এ দাবি করেন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাহদি মোহাম্মাদি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত ‘কোনো […]

বিস্তারিত
চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার (২২ এপ্রিল) শেষ হতে যাচ্ছে। হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ও ট্রাম্পের প্রকাশ্য হুমকির মধ্যে পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলাচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) […]

বিস্তারিত

‘ইরানের সঙ্গে একটি চুক্তি আজ পাকিস্তানে সই হতে পারে’

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের সঙ্গে একটি চুক্তি আজ পাকিস্তানে সই হতে পারে।’ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার। একই সঙ্গে ট্রাম্প জানান, আলোচনার অগ্রগতিতে উন্নতি হলে তিনি নিজেও ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত আছেন। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট […]

বিস্তারিত