চুক্তি না হলে বোমা পড়বে: ট্রাম্প

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, যা জানালেন ট্রাম্প

  দুই মাস ধরে চলা যুদ্ধ থামাতে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের প্রস্তাবে প্রধান সমস্যাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে। এর ফলে এ সংঘাত থামার আশা আপাতত ম্লান হয়ে গেল। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান তাদের প্রস্তাবে জানিয়েছে যে—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক […]

বিস্তারিত

বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

  বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে প্রতি ব্যারেল ১১০ ডলারের ওপরে উঠেছে। তিন সপ্তাহের মধ্যে এটি প্রথমবার। কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি খুলছে না। ব্রেন্ট ক্রুড তেলের দাম সকালে ২.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১১.২ ডলারে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ২.৩ […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ২৫২১

  লেবাননের ভূখণ্ডে এ বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য, ইসরায়েলের হামলায় লেবাননে ৭ হাজার ৮০৪ জন আহত হয়েছেন। ইসরায়েল ও লেবাননের মধ্যে এখন যুদ্ধবিরতি চলছে। […]

বিস্তারিত
যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে ‘রেড লাইন’ তালিকা দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রকে জানানোর জন্য পাকিস্তানকে ‘রেড লাইন’ তালিকা দিয়েছে ইরান

  ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরের সময় যুক্তরাষ্ট্রকে জানাতে ইরানের কিছু ‘রেড লাইন’-এর তালিকা দিয়েছেন। এর মধ্যে পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালি সম্পর্কিত বিষয় রয়েছে বলে জানানো হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই বার্তা ইরান-যুক্তরাষ্ট্র চলমান আলোচনার অংশ নয়। বরং এর উদ্দেশ্য ছিল আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের অবস্থান বা সীমারেখা […]

বিস্তারিত
ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অনিশ্চয়তা, বাড়ছে জ্বালানি তেলের দাম

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর লক্ষ্যে নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনা শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হওয়ায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কূটনৈতিক এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, বিশেষ করে অপরিশোধিত তেলের দামে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে গত সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা ছিল। সংশ্লিষ্ট […]

বিস্তারিত
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিল ইরান

  বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালি। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালিটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্রও। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান হরমুজ […]

বিস্তারিত

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরাইলের হামলায় নিহত ১৪

  লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।  এ ছাড়া আহত হয়েছেন আরও ৩৭ জন।  হতাহতদের মধ্যে দুই শিশু এবং দুই নারী রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ চলাকালীন এক ইসরাইলি সেনা নিহতের খবর নিশ্চিত করেছে তেল আবিব। […]

বিস্তারিত
মালাক্কা প্রণালিতে টোল বসানোর পরিকল্পনা ইন্দোনেশিয়ার

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মালাক্কা প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই ইঙ্গিত দেন। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বলেন, হরমুজ প্রণালি যেমন বিশ্বের জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলে, তেমনি ইন্দোনেশিয়ার প্রণালিগুলোও পূর্ব এশিয়ার প্রায় ৭০ শতাংশ জ্বালানি ও বাণিজ্যের […]

বিস্তারিত

দুই মাস গড়ালেও অচল যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা

  যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নিয়ে কূটনৈতিক অগ্রগতির আশা কমে গেছে। দুই মাস ধরে চলা এই সংঘাত বন্ধের আলোচনা থেমে আছে। ইরান ও ওয়াশিংটন- দুই পক্ষের কেউই নিজেদের অবস্থান নমনীয় করার কোনো লক্ষণ দেখাচ্ছে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। এতে […]

বিস্তারিত
হরমুজে নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হরমুজে নৌ অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

  মার্কিন সমুদ্র অবরোধ অব্যাহত থাকলে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। খবর বিবিসির। শনিবার এক বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড সেন্টার জানায়, যুক্তরাষ্ট্র যদি হরমুজ এলাকায় তাদের অবরোধ চালিয়ে যায়, তাহলে ইরানের পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে। বিবৃতিটি দেশটির একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে তাসনিম নিউজ এজেন্সিও। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র […]

বিস্তারিত