এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে বন্দর ভবনের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন। চট্টগ্রাম বন্দরে গত […]

বিস্তারিত
রিজার্ভ বেড়ে ৩৩.২৪ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ৩৩.২৪ বিলিয়ন ডলার

  দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা […]

বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৫৬ টাকা

  ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৫৬ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে বলে এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন […]

বিস্তারিত
জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ

জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ

  বৈশ্বিক অর্থনীতির বিরূপ পরিস্থিতির মধ্যেও গত জানুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি খাতে স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি বাণিজ্যে গতি ফেরার আভাস মিলেছে। মাসভিত্তিক হিসাবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ২২ শতাংশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪১ কোটি ডলারের […]

বিস্তারিত
দেশে ৩৪ শতাংশ মানুষ ডিজিটাল লেনদেন করেন

দেশে ৩৪ শতাংশ মানুষ ডিজিটাল লেনদেন করেন

  বাংলাদেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও আনুষ্ঠানিক আর্থিক সেবায় নাগরিকদের সম্পৃক্ততা এখনো তুলনামূলকভাবে কম। বিশেষ করে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে দেশের মানুষ এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। বিশ্বব্যাংকের সর্বশেষ ‘গ্লোবাল ফিনডেক্স ডেটাবেজ ২০২৫’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে মানুষের ব্যাংক হিসাব, মোবাইল ফোনের মালিকানা, ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল লেনদেনসংক্রান্ত বিভিন্ন […]

বিস্তারিত

এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

  ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, এ বিষয়ে আজ সোমবার বিকেলে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের (ষষ্ঠ তলা) কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দর ঘোষণা করা হবে। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ […]

বিস্তারিত

দুই মাসে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলারের বেশি

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। টানা দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ, যা সাম্প্রতিক সময়ের একটি বড় অর্জন। রবিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি […]

বিস্তারিত

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১-১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এই সিদ্ধান্ত জানিয়েছে। এ সময় ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা–কর্মচারীরা ছুটিতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে […]

বিস্তারিত

এনসিটি ইজারা বাতিলের দাবিতে উত্তাল চট্টগ্রাম বন্দর

  চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো উত্তাল রয়েছে বন্দর এলাকা। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা ২ দিনের কর্মবিরতির শেষ দিন রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বন্দরের অপারেশনাল ও প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে জেটিতে অবস্থানরত জাহাজ […]

বিস্তারিত

নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত

  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) সাময়িকভাবে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী বিকাশ, রকেট, নগদসহ এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। একেকটি লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক গ্রাহক থেকে আরেক গ্রাহকের কাছে […]

বিস্তারিত