রপ্তানি প্রক্রিয়ায় বড় স্বস্তি: সাট-আউট ও বিল অব এক্সপোর্ট বাতিলে কাস্টমসের নতুন যুগ

  চট্টগ্রাম কাস্টমস হাউস রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল, আধুনিক এবং হয়রানিমুক্ত করতে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। রপ্তানির উদ্দেশ্যে বন্দরে আনা পণ্য কোনো কারণে জাহাজে তোলা সম্ভব না হলে—যা বাণিজ্যিকভাবে ‘সাট-আউট’ (Shut-out) নামে পরিচিত—সেই সংক্রান্ত আবেদন নিষ্পত্তি এবং পূর্বের বিল অব এক্সপোর্ট (Bill of Export) বাতিলের পুরো প্রক্রিয়া আমূল বদলে ফেলা হয়েছে। গত ১২ জুলাই […]

বিস্তারিত

বিনিয়োগ সক্ষমতার বেশির ভাগ সূচকে পিছিয়ে বাংলাদেশ: রিপোর্ট

  সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অর্থনীতির রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এলডিসি থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, উন্নয়নের পরবর্তী ধাপে অগ্রসর হওয়া এবং উচ্চপ্রযুক্তিনির্ভর টেকসই প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশের জন্য এফডিআই আকর্ষণ এখন সবচেয়ে কার্যকর কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) তাদের ‘এফডিআই রিপোর্ট-২০২৬’-এ এ বিষয়ে পর্যবেক্ষণ তুলে […]

বিস্তারিত

দেশে নতুন বিনিয়োগের ৯২% চীনের: বিডা

  বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গড়ে তোলা নতুন বিদেশি বিনিয়োগ পাইপলাইনের বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে থাকা ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের মধ্যে প্রায় ৩৬৭ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯২ শতাংশই এসেছে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। এসব বিনিয়োগ প্রধানত উন্নত বস্ত্র, স্বয়ংক্রিয় উৎপাদন এবং নির্মাণসামগ্রী খাতে যাচ্ছে বলে জানিয়েছে বিডার জনসংযোগ দপ্তর। […]

বিস্তারিত

সিদ্ধান্ত বদলে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেবে চট্টগ্রাম বন্দর

  বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষতিপূরণ দাবি প্রথমে প্রত্যাখ্যান করলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এখন বন্দর ইয়ার্ডে কার কী পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তথ্য জানতে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে ‘অ্যাক্ট অব গড’-এর অজুহাতে পণ্যের ক্ষতির দায়ভার নেবে না বলে কঠোর ভাষায় অবস্থান জানিয়েছিলেন বন্দরের পরিচালক […]

বিস্তারিত

আস্থার সংকট বনাম রাজস্ব আদায়: এনবিআর ও ব্যবসায়ী সমাজ মুখোমুখি

  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে উৎসে কর তদারকি জোরদার করার লক্ষ্যে জারি করা একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে দেশের ব্যবসা ও বাণিজ্য খাতে তীব্র অসন্তোষ ও ভীতি ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাই এনবিআর দেশের সব কর অঞ্চলে একটি বিশেষ নির্দেশনাপত্র পাঠায়, যার মূল উদ্দেশ্য কর কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধি এবং উৎসে কর আদায়ের প্রক্রিয়া […]

বিস্তারিত

তেলের সংকট নেই, গুজবে কান দেবেন না: মালিক সমিতি

  দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোলপাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (২২ জুলাই) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জ্বালানি তেল ক্রেতাদের উদ্দেশে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পে পর্যাপ্ত তেল মজুত রয়েছে। তেলের কোনো সংকট […]

বিস্তারিত

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৪৭ বিলিয়ন ডলার

  দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার। বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের এই যুগ্ম পরিচালক জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ […]

বিস্তারিত

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

  ‎জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা বৈদেশিক ঋণ থেকে আসবে। বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে […]

বিস্তারিত

ই-রিটার্ন চালু: জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫% কর রেয়াত

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২০২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করেছে। বুধবার (২২ জুলাই) থেকে এ সেবা চালু হওয়ার পাশাপাশি দেশের অধিকাংশ স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে নতুন করবর্ষে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে […]

বিস্তারিত

দেশে ফের বাড়ল সোনার দাম

  দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা […]

বিস্তারিত