জরুরি সতর্কবার্তা দিল পুলিশ

  পুলিশসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থ দাবি এবং তদবিরের নামে প্রতারণার ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, […]

বিস্তারিত

ভ্যাট ফাঁকি রোধে ১০ হাজার প্রতিষ্ঠানে বিশেষ নজরদারি এনবিআরের

  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও কঠোর প্রয়োগ কার্যক্রমের মাধ্যমে রাজস্ব আহরণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। রাজস্ব ফাঁকির উচ্চ ঝুঁকিতে থাকা ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানকে বিশেষ নজরদারির আওতায় এনে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে অতিরিক্ত ৩৮ হাজার কোটি টাকা ভ্যাট আদায়ের উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরে […]

বিস্তারিত

আয়কর-ভ্যাটে একক শনাক্তকরণ নম্বর চালুর পরামর্শ আইএমএফ’র

বাংলাদেশের রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, গতিশীল এবং স্বচ্ছ করতে কর ব্যবস্থায় এক বড় ধরনের সংস্কারের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, আয়কর এবং মূল্য সংযোজন কর বা ভ্যাটের জন্য বর্তমানে প্রচলিত আলাদা আলাদা শনাক্তকরণ ব্যবস্থা বাতিল করে একটিমাত্র সমন্বিত একক করদাতা শনাক্তকরণ নম্বর চালু করা প্রয়োজন। এর ফলে বর্তমানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য […]

বিস্তারিত

আইএমএফের সঙ্গে ঋণ আলোচনার পরই নতুন পে-স্কেল ঘোষণা

  আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আগামী অক্টোবরের আলোচনা শেষে সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেল ঘোষণা করতে পারে সরকার; তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ সিদ্ধান্ত অনেকটাই আইএমএফের সম্মতির ওপর নির্ভরশীল। রাজস্ব ঘাটতি ও দুর্বল রাজস্ব আহরণের বিষয়টি উল্লেখ করে সংস্থাটি ইতোমধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত দুই বছর পিছিয়ে দেওয়ার […]

বিস্তারিত

‘ট্রাম্পের সঙ্গে বৈঠক চমৎকার হয়েছে’

  হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর এক ভিডিও বার্তায় ওই আলোচনাকে ‘চমৎকার’ বলে উল্লেখ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, এই বৈঠক ‘পূর্ণ অংশীদারত্ব, দ্বিপক্ষীয় সমর্থন এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে—সেই অভিন্ন লক্ষ্য নিশ্চিত করার বোঝাপড়ারই প্রতিফলন।’ তিনি আরও বলেন, ‘ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য মতবিনিময় এবং […]

বিস্তারিত

সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি

  ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার রেকর্ড গড়ে ফের আলোচনায় এই অভিনেত্রী। বাংলাদেশের শোবিজ অঙ্গনের এই আলোচিত তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন। এমনকি দীর্ঘদিন এ তালিকায় সবার ওপরে থাকা জাতীয় ক্রিকেট দলের […]

বিস্তারিত

বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

  ২০১৪ সালে মুক্তি পাওয়া সুন্দরবনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী সাদা বাঘ ঘিরে দলের অভিযানের গল্প তুলে ধরা হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটিতে। এ সিনেমাটি পরিচালনা করেন কমল সদানা। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার সেই সিনেমাটিতে সিজে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির। সিনেমাটির শুটিং হয়েছিল সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ […]

বিস্তারিত

টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ

  চলমান সংঘাত সাময়িক বন্ধ থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। দাম ৫ শতাংশ কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০ টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে […]

বিস্তারিত

আরব আমিরাতে প্রবাসীরা সঙ্কটে: পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল

  আবুধাবি প্রবাসী নোয়াখালীর তাহের হোসেনের গল্পটা যেন এক টুকরো স্বপ্নভঙ্গের কাহিনী। আট বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের একটি লন্ড্রি দোকানে কাজ করেন তিনি। দুই বছর পর স্ত্রী-সন্তান আর বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে এক মাসের ছুটি কাটিয়ে রুটির তাগিদে ফিরছিলেন কর্মস্থলে। বাংলাদেশের ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আবুধাবি বিমানবন্দরে পৌঁছেই ধস নেমে আসে তাঁর জীবনে। ইমিগ্রেশন […]

বিস্তারিত

জাপানের কাছে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগ চায় বাংলাদেশ

  বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ককে আরও কৌশলগত ও ফলপ্রসূ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ঢাকা সফর করছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে তিনি বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাজেট সহায়তা, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় গুরুত্ব […]

বিস্তারিত