‘সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে’

  জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়ে ডিসি-এসপিদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে। তাদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে। তিনি বলেন, শিগগির জয়েন্ট অপারেশন (যৌথ অভিযান) পরিচালিত হবে। জয়েন্ট অপারেশনের কয়েকটা […]

বিস্তারিত

জমিয়তকে আসন ছাড়ল বিএনপি, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা রুমিন ফারহানার

  গুঞ্জন ছিল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। আসনটি জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জোনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়া হবে। হয়েছেও তাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটিসহ ৪টি আসন জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এ আসনে বিএনপি থেকে দীর্ঘ দিন ধরে কাজ করে আসা […]

বিস্তারিত

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত

  তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদাদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় উচ্চপদস্থ আরো ৪ জন লিবিয়ান কর্মকর্তা নিহত হন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানান, ‘ফ্যালকন ৫০’ মডেলের বিজনেস জেটটি মঙ্গলবার […]

বিস্তারিত

ঢাকা ও দিল্লিতে হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব, প্রতিবাদ

  ভারতে বাংলাদেশ মিশনের কাছে সহিংস বিক্ষোভের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা পর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াহ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে বাংলাদেশ গত ১০ দিনের মধ্যে ভারতের হাইকমিশনারকে এবং ভারত সাত দিনের মধ্যে বাংলাদেশের হাইকমিশনারকে দ্বিতীয়বারের মতো তলব করেছে। দুই […]

বিস্তারিত

দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন প্রাধান্য পাচ্ছে জামায়াতের ইশতেহারে

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার সাজাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়া ইশতেহার তৈরি করতে জনতার ইশতেহার নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জনগণের মতামত নেওয়া হচ্ছে। জনগণের মতামতকে প্রাধান্য দিয়েই ইশতেহার সাজাতে চায় দলটি। জামায়াত নেতারা জানান, এই ইশতেহারে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর বিষয়টি গুরুত্ব পাবে। এ ছাড়া […]

বিস্তারিত

সোনার দামে ফের রেকর্ড, ভরি ২ লাখ ২৬ হাজার টাকা

  দেশের বাজারে টানা ষষ্ঠবারের মতো বেড়ে সোনার দামে ফের নতুন রেকর্ড করেছে। এবার সোনার দাম ভরিতে চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বেড়েছে। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) সোনা বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। আজ মঙ্গলবার (২৩ […]

বিস্তারিত

তারেক রহমানকে বরণে ঢাকামুখী জনস্রোত

  দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ঢাকায় মানুষের ঢল নামতে শুরু করেছে। সবাই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চায়। দূর থেকে হলেও একনজর দেখতে চায়, তাঁর কণ্ঠস্বর শুনতে চায়। এ জন্য দেশের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছে, ঢাকার দিকে ছুটছে। এরই মধ্যে কয়েক […]

বিস্তারিত

আগামী বছর থেকে জাবি ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে: প্রোভিসি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নত্তোরে এই তথ্য জানান। এসময় প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, এ বছর সময় স্বল্পতার কারণে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষার আয়োজন সম্ভব […]

বিস্তারিত

ভ্যাট সেবার অনলাইন প্ল্যাটফর্মের নাম পরিবর্তন: এখন থেকে ‘ই-ভ্যাট সিস্টেম’

  বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) সংক্রান্ত সকল অনলাইন কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত ‘আইভাস’ (iVAS) সিস্টেমের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার ‘আইবাস++’ (iBAS++) এর সঙ্গে নামের সাদৃশ্য ও উচ্চারণগত মিলের কারণে নাগরিক, ব্যবসায়ী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উদ্ভূত বিভ্রান্তি ও প্রাতিষ্ঠানিক জটিলতা নিরসনেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় […]

বিস্তারিত

২০২৫ সালে বলিউডে বাজিমাত করলেন যেসব নতুন মুখ

  ২০২৫ সাল বলিউডের জন্য ছিল হিট সিনেমা ও নতুন তারকার আবির্ভাবের বছর। ‘ছাবা’, ‘সাইয়ারা’, ‘সিতারে জমিন পর’-এর মতো সফল সিনেমার পাশাপাশি দর্শকদের নজর কাড়েন বেশ কয়েকজন নতুন শিল্পী। প্রথম সিনেমাতেই অভিনয়দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের উপস্থিতি জানান দেন তাঁরা। ওটিটিতেও নতুনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ২০২৫ সালে যাঁরা দুর্দান্ত অভিষেকের মাধ্যমে […]

বিস্তারিত