আজ খোলা থাকবে ব্যাংক

  সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার (২৭ ডিসেম্বর) সারা দেশে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে […]

বিস্তারিত

তীব্র শীত উপেক্ষা করে হাদি হত্যার বিচার দাবিতে মধ্যরাতেও উত্তাল শাহবাগ

  হাড়কাঁপানো কনকনে শীত। চারদিকে যখন কুয়াশার চাদর আর নিস্তব্ধতা, তখন শাহবাগ মোড় যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গভীর রাতেও থমথমে শাহবাগ। রাত বাড়ার সঙ্গে বাড়ছে মানুষও। আন্দোলনে যোগ দিতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন ছাত্র-জনতা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সরেজমিনে দেখা […]

বিস্তারিত

সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮

  সিরিয়ার হোমস শহরে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবন আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল বিস্ফোরণে পুড়ে কালো হয়ে গেছে। জানালার […]

বিস্তারিত

শহীদ ওসমান হাদির প্রতি মানুষের ভালোবাসা কেন এত গভীর

দেশের রাজনৈতিক ইতিহাসে কিছু মৃত্যু কেবল একটি প্রাণের অবসান নয়, বরং তা হয়ে ওঠে একটি জাতির সম্মিলিত বেদনা, আত্মজিজ্ঞাসা ও বিবেকের নাড়া। সদ্য শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাত ঠিক তেমনই এক ঘটনা। এই মৃত্যু যেন ব্যক্তিগত শোকের সীমা পেরিয়ে সামাজিক ও জাতীয় শোকের রূপ নিয়েছে—যার ব্যাখ্যা খুঁজে পাওয়া সহজ নয়, অথচ গভীরভাবে অনুভবযোগ্য। একজন […]

বিস্তারিত

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

  কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্য আটলান্টিক ক্রুজ’। শনিবার সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। তিনি বলেন, আগুন নির্বাপণের কাজ চলছে, জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে […]

বিস্তারিত

বেনাপোল দিয়ে ভারতে যাত্রী যাতায়াত ৮৫ শতাংশ কমেছে

  ভারত ভ্রমণে ভিসা জটিলতা, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের অফিস কার্যত বন্ধ থাকা এবং ভারতের নতুন অনলাইন নিয়মের কারণে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ–ভারত যাত্রী যাতায়াত ভয়াবহভাবে কমে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে যাত্রী চলাচল প্রায় ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নজিরবিহীন বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, গত […]

বিস্তারিত

ইরানের উদ্ভাবিত ওষুধে ৩০ ধরনের ক্যানসার সারবে

  ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি জানিয়েছেন, দেশের পারমাণবিক চিকিৎসা প্রযুক্তি বিশ্বের শীর্ষস্তরে রয়েছে। তিনি আরও বলেন, ইরানে উদ্ভাবিত এক বা দুটি রেডিওফার্মাসিউটিক্যালের মাধ্যমে ৩০ ধরনের ক্যানসারের চিকিৎসা সম্ভব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এসলামি বলেন, ইরানে ক্যানসারের হার ক্রমেই বাড়ছে। তিনি ক্যানসার চিকিৎসায় বিভিন্ন মেডিকেল গ্রুপের সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরেন। […]

বিস্তারিত

শৈত্যপ্রবাহের আগেই শীতে কাঁপছে সারাদেশ

  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। পৌষের শুরুতেই উত্তুরে হাওয়া, কুয়াশা এবং ঠান্ডা বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে প্রায় সারাদেশে। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না, তবু কমে যাওয়া তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকাসহ সব জেলায় তাপমাত্রা […]

বিস্তারিত

দেশজুড়ে বিমান টিকিট জালিয়াতির ১০ চক্রের সন্ধান

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট জালিয়াতি, ভুয়া তথ্য ব্যবহার এবং আর্থিক অনিয়মে জড়িত ১০টি সংঘবদ্ধ চক্র শনাক্ত করেছে কর্তৃপক্ষ। বিমানের নিজস্ব তদন্তে উঠে এসেছে, যাত্রীদের নামে ভুয়া বা বিকৃত তথ্য ব্যবহার করে টিকিট ইস্যু করা, একাধিক হাতবদলের মাধ্যমে টিকিট সরবরাহ এবং নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের মাধ্যমে একটি সুসংগঠিত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এসব […]

বিস্তারিত

হস্তশিল্পে বিলিয়ন ডলারের সুযোগ

  বিশ্ববাজারে হস্তশিল্প পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। পরিবেশবান্ধব, হাতে তৈরি ও ঐতিহ্যনির্ভর পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহের কারণে এই খাত এখন বৈশ্বিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, সঠিক নীতি সহায়তা, অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশেও হস্তশিল্প রপ্তানি খাত সহজেই বিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছাতে পারে। বর্তমানে বিশ্বে হস্তশিল্প পণ্যের মোট বাজারের […]

বিস্তারিত