‘ওসমান হাদি হত্যায় জড়িতদের নাম উন্মোচন করে দেব’

  ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেন, ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকে জড়িত […]

বিস্তারিত

‘অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীরা সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না’

  অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না—গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই বিধানে হস্তক্ষেপ করেননি হাইকোর্ট। বিধানটি চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত। বুধবার শুনানি শেষে বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন […]

বিস্তারিত

দেশের সব স্থলবন্দরের মাশুল বেড়েছে ৫ শতাংশ

  দেশের সব স্থলবন্দরের সেবা মাশুলের হার ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি সেবার কর, টোল ও মাশুল আগের তুলনায় এই হারে বেড়েছে। নতুন এই মাশুল ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। অন্য স্থলবন্দরের তুলনায় বেনাপোল বন্দরের মাশুল কিছুটা বেশি হওয়ায় সেখানে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বেনাপোল […]

বিস্তারিত

এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা তাসনিম জারার, করবেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন

  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদ থেকে পদত্যাগ করে আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে […]

বিস্তারিত

নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ আজ

  বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ অনুষ্ঠান আজ রবিবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় বঙ্গভবনে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এর আগে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সাক্ষরিত […]

বিস্তারিত

পোস্টাল ভোট বিডি: নিবন্ধন করেছেন ৮ লাখের বেশি প্রবাসী

  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এখন পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন করছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া দুইটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ […]

বিস্তারিত

জাতীয় নির্বাচনে ভোট দিতে ২ লাখ ৯৩ হাজার প্রবাসীর কাছে ব্যালট প্রেরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এবং গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক আউট অব কান্ট্রি […]

বিস্তারিত

‘নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার’

  পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে […]

বিস্তারিত

নির্ধারিত সময়েই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) থেকে প্রবেশপত্র ডাউনলোডও […]

বিস্তারিত

‘ইসির বৈঠকে উপস্থাপন করা হবে তারেক ও জাইমার ভোটার হওয়ার নথি’

  নির্বাচন কমিশনের (ইসি) আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি উপস্থাপন করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘গুলশান এলাকার নির্ধারিত ওয়ার্ডে ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার […]

বিস্তারিত