গ্রিনল্যান্ড দখলে চাই: ট্রাম্প

  দ্য মেইল অন সানডের তথ্য মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য একটি সামরিক আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তাঁর বিশেষ বাহিনীর কমান্ডারদের। তবে এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সূত্রগুলো বলছে, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের ‘সাফল্য’ ট্রাম্পকে ঘিরে থাকা কট্টর নীতিনির্ধারক গোষ্ঠীকে আরো সাহসী করে তুলেছে। এই গোষ্ঠীর […]

বিস্তারিত

সুষ্ঠু নির্বাচনের কঠিন চ্যালেঞ্জ

  আর এক মাস পর, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে একটি জাতীয় গণভোটও। এই যুগপৎ আয়োজন দেশের নির্বাচনী ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেও নির্বাচন কমিশনের সামনে তৈরি করেছে বড় ধরনের কিছু কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জ। নির্বাচনী প্রস্তুতি, রাজনৈতিক পরিবেশ, ভোটারদের অংশগ্রহণ এবং আইন-শৃঙ্খলা […]

বিস্তারিত

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

  বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন। গতকাল রবিবার বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে প্রচারণা শুরু করবেন। তবে এটা এখনো চূড়ান্ত করা হয়নি। তিনি কখন কিভাবে যাবেন, সঙ্গে কারা যাবেন […]

বিস্তারিত

ইরানের হাসপাতালগুলোতে লাশের স্তূপ, নিহত দুই শতাধিক

  ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমনে তাজা গুলি ছুড়ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনারা। এতে বিক্ষোভকারীরা পিছু না হটে বরং নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে একের পর এক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় এত মানুষ হতাহত হয়েছে, অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। মর্গগুলো লাশে ভরে গেছে। গতকাল রবিবার পর্যন্ত ২০৩ জন প্রতিবাদকারী প্রাণ […]

বিস্তারিত

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান

  নিরাপত্তার শঙ্কায় ভারতে  বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিজেদের অবস্থানের কথা চিঠি দিয়ে আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্য কোথাও খেলতে চায় বাংলাদেশ। ভারতের সঙ্গে এই বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা হলেও বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানা গেছে পাকিস্তানের জিও টিভির প্রতিবেদনে। সংবাদমাধ্যমটি লিখেছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো আয়োজন করার আগ্রহ […]

বিস্তারিত

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে যা বললেন তাহসান

  নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে। তবে সেই বিবাহবার্ষিকী ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভুয়া তথ্য নিয়ে বিব্রত বোধ করেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। সেই বিভ্রান্তি দূর করতেই অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান। তিনি স্পষ্টভাবে জানান, ‘বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর […]

বিস্তারিত

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নৌঘাঁটি বানানোর পরিকল্পনা ভারতের

  বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তার হুমকি এড়িয়ে বঙ্গোপসাগরে সামুদ্রিক উপস্থিতি বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে দেশটি। ভারতের প্রতিরক্ষা সূত্রে খবরটি জানিয়েছে ইন্ডিয়া টুডে গণমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান চীনা নৌ-তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে […]

বিস্তারিত

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা বলছে ইরান

  সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক  বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি খামেনি বিক্ষোভ তীব্র […]

বিস্তারিত

পে স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত সরকারের

  আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার। তবে এ জন্য গঠিত পে-কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ নিয়ে দীর্ঘ সভা […]

বিস্তারিত

ইন্টারনেট নিয়ে বড় সুখবর, নতুন গতির প্যাকেজ ঘোষণা

  সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ পর্যন্ত গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কম্পানি লিমিটেড। গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে মাসিক মূল্য সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে। আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরো নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত […]

বিস্তারিত