জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা বুধবার

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা বুধবার

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াতে ইসলামী। দলীয়ভাবে এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জানা যায়, রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আগামী বুধবার সন্ধ্যায় এই ইশতেহার প্রকাশ করা […]

বিস্তারিত

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৫৬ টাকা

  ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৫৬ টাকা। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে বলে এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশন […]

বিস্তারিত
ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প

ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প

  ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় […]

বিস্তারিত
আজ পবিত্র শবেবরাত

আজ পবিত্র শবেবরাত

  আজ মঙ্গলবার পবিত্র শবেবরাত। এই রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত বা মুক্তির রাত হিসেবে পরিচিত। আজ সেই মুক্তির রাত বা সৌভাগ্যের রাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত, আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য বা মুক্তি। আরবিতে বলে […]

বিস্তারিত
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

  সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দাপট দেখিয়েই চলেছে বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দেওয়া লাল-সবুজের মেয়েরা আজ দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছেন ২-০ গোলে। টানা দুই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পিটার বাটলারের দল। নেপালের পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে। […]

বিস্তারিত
এবারে গ্র্যামি পুরস্কার উঠল যাদের হাতে

এবারে গ্র্যামি পুরস্কার উঠল যাদের হাতে

  প্রতি বছরের মতো এ বারও সঙ্গীত জগতের সেরার সেরাদের সম্মানিত করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস। সঞ্চালকের আসনে দেখা গিয়েছে ট্রেভর নোয়াকে। ২০২৬ সালের গ্র্যামির তালিকায় সম্মানিত শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন র‌্যাপার ‌‌‌‌‌কেন্ড্রিক লামার, গায়িকা ব্যাড বানি এবং লেডি গাগা। চলতি বছর গ্র্যামিতে ভারতীয় শিল্পীদের […]

বিস্তারিত
জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ

জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১.২২ শতাংশ

  বৈশ্বিক অর্থনীতির বিরূপ পরিস্থিতির মধ্যেও গত জানুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি খাতে স্থিতিশীলতা বজায় থাকার পাশাপাশি বাণিজ্যে গতি ফেরার আভাস মিলেছে। মাসভিত্তিক হিসাবে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ২২ শতাংশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, জানুয়ারি মাসে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৪১ কোটি ডলারের […]

বিস্তারিত
পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

  অবিলম্বে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কমসূচি ঘোষণা করা হয়। সংগঠনটি জানায়, দাবি পূরণে ৩ ফেব্রুয়ারি […]

বিস্তারিত
এসএসসির ফরম পূরণের ফের সময় বাড়ল

এসএসসির ফরম পূরণের ফের সময় বাড়ল

  চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় আরো চার দিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত […]

বিস্তারিত

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, আজ বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ […]

বিস্তারিত