শেষ আটে ফ্রান্স

খেলা স্পেশাল

 

প্যারাগুয়ের নামের পাশে ‘অঘটনঘটনপটীয়সী’ তকমাটা ভালোভাবেই মানিয়ে যায়। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা, ব্রাজিল আর উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপে এসেছিল। এরপর শেষ ৩২-এ প্যারাগুয়ে হারিয়ে দিয়েছিল জার্মানিকে। সেই প্যারাগুয়ের সামনেই আজ পড়েছে চলতি বিশ্বকাপের হট ফেভারিট ফ্রান্স।

ফ্রান্স জিতল বটে, তবে তাদেরকে বেশ কষ্ট করতে হলো। এমবাপ্পের পেনাল্টিতে ১-০ গোলে জিতল ২০১৮ সালের চ্যাম্পিয়নরা। চলে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ আটে তাদের প্রতিপক্ষ মরক্কো।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রান্স খুব কাছে চলে এসেছিল দ্বিতীয় গোলের। আরেকটু স্পষ্ট করে বললে, এমবাপ্পে চলে এসেছিলেন জোড়া গোলের খুব কাছে। তবে সে গোলটা হলো না আর। বক্সের একটু ভেতর থেকে নেওয়া এমবাপ্পের শট ঠেকিয়ে দেন অরলান্দো হিল। এরপর তার ফিরতি চেষ্টাটাও তিনি ঠেকিয়ে দেন।

এই গোলটা হলেও মেসির সমান ২০টি বিশ্বকাপ গোলের রেকর্ড গড়ে ফেলতেন এমবাপ্পে। সেটা আর হলো না! অন্তত এই যাত্রায়!

বক্সে ফাউলের শিকার হয়েছিলেন দেজিরে দুয়ে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি।

৬৯ মিনিটে পেনাল্টি নিতে আসেন কিলিয়ান এমবাপ্পে। অরলান্দো হিলকে ভুল পথে পাঠিয়ে তিনি বলটা জড়ান জালে। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে ফ্রান্স।

ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের পার্থক্যটা ৩৮ ধাপের। ধারে ভারে অনেক পিছিয়ে থাকা প্যারাগুয়ে ৪৫ মিনিট পর্যন্ত গোল করতে দেয়নি ফ্রান্সকে। যদিও এমবাপ্পের দলই প্রথমার্ধে সবচেয়ে বেশি আক্রমণ করেছে। সেসব আক্রমণ দারুণভাবে সামলে নিয়েছে দক্ষিণ আমেরিকান দলটি।

শুরুর অর্ধে ফ্রান্সের দাপট কেমন ছিল, সেটা বোঝাতে ম্যাচ মোমেন্টামের চিত্রটাই যথেষ্ট। দুটো ছোট স্পেল বাদে প্যারাগুয়ে তেমন মোমেন্টামই পায়নি ম্যাচে।

প্যারাগুয়ে বক্সের একটু সামনে বল নিয়ে এগোতে চাইছিলেন এমবাপ্পে। তবে তাকে থামিয়ে দেন আন্দ্রেস কিউবাস। সেখানে এমবাপ্পে একটু উষ্মা প্রকাশ করলে তাকে ধাক্কা দিয়ে বসেন প্যারাগুয়ে মিডফিল্ডার। তখনই বিবাদ বেধে যায় দুই দলের। তবে বিষয়টা আরও খারাপ হওয়ার আগেই সামাল দেয় দুই দলের অন্য সদস্যরা। একটু পরেই হাসিমুখে দেখা গেছে এমবাপ্পেকে।

প্যারাগুয়ে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় রক্ষণের অভিপ্রায় নিয়ে নেমেছে যেন। শুরুর ২২ মিনিটে ফ্রান্স সে রক্ষণ ভেদ করতে পারল না। ফলে গোলশূন্য থেকেই দুই দল গেছে প্রথম হাইড্রেশন ব্রেকে।

কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে করেছেন ৬ গোল। বিশ্বকাপে তিনি খেলেছেন ৪ ম্যাচে, তবে এই ৬ গোল এসেছে ৩টি ম্যাচে; মানে তিনি যেদিন গোল করেছেন, ২টি করে করেছেন।

কাজটা আজও করতে পারলে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলবেন। ৭ গোল করে এখন এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

প্যারাগুয়ে একাদশ
হিল;
আলনসো, আলদারেতে, গোমেজ, ভেলাজকেজ, কাসেরেস;
গালারজা, কিউবাস, গোমেজ;
এনসিসো, আলমিরন

ফ্রান্স দলে ১ পরিবর্তন: কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স একটি পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। অরলিয়েঁ চুয়ামেনি বাদ পড়েছেন ঊরুর চোটে। তার জায়গায় দলে এসেছেন মানু কোনে।

ফ্রান্স একাদশ:
মিয়াঁ;
দিনিয়ে, সালিবা, উপামেকানো, কুন্দে;
কোনে, রাবিও;
বারকোলা, ওলিসে, ডেম্বেলে;
এমবাপ্পে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *