শিউলি ফুলের খোঁজে পরীমনি

বিনোদন স্পেশাল

শরৎ এলেই প্রকৃতিতে ছড়িয়ে পড়ে শিউলি ফুলের সুবাস। সাদা পাপড়ি আর কমলা বোঁটার এই ফুলের প্রতি ভালো লাগা থেকেই শিউলি ফুলের খোঁজে বের হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ কথা জানান অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’ লেখার সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।

পরীমনির এই পোস্ট ঘিরে মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসাও চোখে পড়েছে। অনেকেই শিউলি ফুলের সঙ্গে অভিনেত্রীকে তুলনা করেছেন।

একজন লিখেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ আরেক ভক্তের মন্তব্য, ‘ফুল ফুলকে খুঁজে।’

শিউলি ফুল নিয়ে পরীমনির ছোট্ট পোস্টে ভক্তদের এমন ভালোবাসা ও মিষ্টি মন্তব্য যোগ করেছে ভিন্ন মাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *