ইরানের পার্লামেন্ট স্পিকার: মধ্যপ্রাচ্যে প্রভাব হারিয়ে ‘সম্মানজনক প্রস্থান’ চাইছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক স্লাইড

 

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব কমছে এবং যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে ‘সম্মানজনক প্রস্থান’ খুঁজছে বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরাক ও ইরানের দুই শীর্ষ সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস ও কাসেম সোলাইমানির সংগ্রাম ও আত্মত্যাগের ফল হিসেবে এই পরিবর্তন ঘটছে।

গালিবাফ বলেন, নতুন আঞ্চলিক ব্যবস্থায় বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্কে বিদেশি শক্তির হস্তক্ষেপ দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে ‘নদী থেকে সাগর পর্যন্ত’ ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রকল্প এখন কেবল একটি ‘অলীক স্বপ্নে’ পরিণত হয়েছে।

২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *