রাজধানীর যানজট নিরসনে সরিয়ে নেওয়া হচ্ছে ৪ বাস টার্মিনাল

রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তান টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া এবং বিদ্যমান ডিপোগুলো কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পাশাপাশি গাবতলী টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি করপোরেশনের টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের […]

বিস্তারিত

এক নজরে, কার পেনশন কত বাড়বে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সবার পেনশন সমান হারে বাড়ছে না। যারা কম পেনশন পান, তাদের বৃদ্ধির হার বেশি; আর বেশি পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধির হার তুলনামূলক কম। মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে একজন পেনশনভোগী যে নিট পেনশন […]

বিস্তারিত

বিশ্বের সবচেয়ে দামি ১০টি ফুটবল দল

একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের। কিন্তু খেলাধুলায় পেশাদারিত্ব আসার পর থেকে কদর বেড়েছে খেলোয়াড়দের। বিশ্বের এই সময়ের সেরা গেম হলো ফুটবল। ফুটবলে সাফল্য পাওয়ার মধ্য দিয়ে অনেকে বনে গেছেন কোটি পতি। আজ আমরা জানার চেষ্টা করব বিশ্বের সবচেয়ে দামি ১০টি দল সম্পর্কে। ১. রিয়াল মাদ্রিদ: ১৪৬ কোটি ইউরো বিশ্বের সবচেয়ে দামি দল এখন রিয়াল […]

বিস্তারিত

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন: বলিউডে তারকাদের বদনাম করতে খরচ করা হয় কোটি কোটি টাকা

বলিউডে কোনো জনপ্রিয় তারকার ভাবমূর্তি নষ্ট করতে এখন আর শুধু সংবাদমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ করাই যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে ভুয়া তথ্য ছড়ানো, কুৎসা রটানো, পোস্টে কমেন্ট করা কিংবা কোনো নির্দিষ্ট হ্যাশট্যাগ ট্রেন্ড করানোর জন্য অর্থের বিনিময়ে নিয়োগ করা হচ্ছে ট্রল বাহিনী। আর এই পুরো কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারকাদের পাবলিক রিলেশনস (পিআর) ও […]

বিস্তারিত

ট্যাক্স রিটার্ন আয়-ব্যয়ের তথ্যে গরমিল পেলে ব্যবস্থা নেবে এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের কর ব্যবস্থাপনায় যুগান্তকারী ও আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বড় ধরনের এক সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে প্রচলিত কর রিটার্নে অসংগতি, প্রকৃত আয়-ব্যয় গোপন করা এবং কর ফাঁকির প্রবণতা বন্ধ করতে এনবিআর এবার প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর জোর দিচ্ছে। আয়কর রিটার্নে ঘোষিত তথ্যের সাথে করদাতার বাস্তব জীবনযাত্রা, ব্যাংক লেনদেন […]

বিস্তারিত

তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে চিত্রনায়িকা শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। এবার সিডনিতে জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়ে গেল তার।তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে আনন্দঘন সময় কাটিয়েছেন শাবনূর। সেই বিশেষ মুহূর্তের […]

বিস্তারিত

একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা

ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক সুতোয় গাঁথার এই অবিশ্বাস্য উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‌‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে […]

বিস্তারিত

যে কারণে যুক্তরাষ্ট্র থেকে সোনা সরিয়ে নিচ্ছে ইউরোপের একের পর এক দেশ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি)। সংস্থাটি জানায়, এই স্থানান্তরের মূল উদ্দেশ্য হলো ‘গুরুতর সংকট মোকাবেলায় নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত রাখা।’ খবর বিবিসি এই ৮৬ টন সোনা লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ‘ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে’ এই পদক্ষেপ […]

বিস্তারিত

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

‘সবটুকু নিংড়ে দিয়েছি, আমার দেওয়ার আর কিছু বাকি নেই’— ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি কলমের ছবি পোস্ট করে এভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি। তবে বিদায়ের ৪ দিন পর গুঞ্জন উঠেছে আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে। ঘরের মাঠে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এমন […]

বিস্তারিত

সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে

নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর সমুদ্রের নির্মল বাতাস—কক্সবাজারের এমন মনোরম পরিবেশে হঠাৎই দেখা মিলল অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সমুদ্র সৈকত থেকে নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। তবে নিছক ঘুরতে নয়, শুটিংয়ের কাজেই কক্সবাজারে অবস্থান করছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেন দীঘি। ছবিতে […]

বিস্তারিত