২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচলে নিষেধাজ্ঞা

আগামী ২১ নভেম্বর (শনিবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ওই দিন দুই দফায় মোট ১১ ঘণ্টা সেনানিবাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের […]

বিস্তারিত

ইতিহাসে নতুন মাইলফলক, রূপপুরের বিদ্যুৎ পৌঁছল জাতীয় গ্রিডে

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। প্রথমবারের মতো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। দীর্ঘদিনের অপেক্ষার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরীক্ষামূলক প্রক্রিয়া শুরু হল। মঙ্গলবার বিকেলে […]

বিস্তারিত

মার্কিন গোয়েন্দা তথ্য: হামলার পরও ইরানের হাতে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দীর্ঘ কয়েক মাসের অব্যাহত সামরিক অভিযানের মুখেও ইরানের অস্ত্রভাণ্ডারে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দেওয়া তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, বিভিন্ন ধ্বংসযজ্ঞ ও হামলার পরও ইরানের হাতে বর্তমানে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। রোববার (১৫ নভেম্বর) ইসরাইল ন্যাশনাল নিউজের […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, আরো ৬ হাজার ৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের আকাশপথে তৈরি হওয়া নজিরবিহীন অচলাবস্থা শনিবারও কাটেনি। শুক্রবারের সাময়িক বিমান চলাচল বন্ধের রেশ ধরে শনিবার আরও ৬ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। এতে দেশজুড়ে বিমানবন্দরগুলোতে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ যাত্রী। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে আশ্বস্ত করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, রবিবার […]

বিস্তারিত

‘আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে’

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে না; বরং বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সংস্থাটির শর্ত সমন্বয় করা হচ্ছে। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এই আলোচনা ও সমন্বয় প্রক্রিয়া শেষ হয়ে সবকিছু স্বাভাবিক গতিতে ফিরবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন […]

বিস্তারিত

মামলাজট নিরসন ও সম্পদ ব্যবস্থাপনায় দুদকের নতুন উদ্যোগ

দীর্ঘদিনের ঝুলে থাকা অনুসন্ধান ও মামলার জট নিরসনে নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে জব্দ করা সম্পদের সঠিক ব্যবস্থাপনায় আলাদা অনুবিভাগ গঠনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এ লক্ষ্যে সম্প্রতি দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিশনের কাজে গতিশীলতা আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুদক সূত্র […]

বিস্তারিত

বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। জর্দানভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’র ২০২৭ সংস্করণে তাকে এই অন্তর্ভুক্ত করা হয়। শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফায়েড […]

বিস্তারিত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। শনিবার সকালে অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর […]

বিস্তারিত

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৈঠকে ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির সার্বিক […]

বিস্তারিত

শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না: আইনমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ পাবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা […]

বিস্তারিত