১১ অধিদপ্তর ও সংস্থা পেল নতুন ডিজি, তিন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান

  খাদ্য ও পরিবেশ অধিদপ্তরসহ ১১ অধিদপ্তর ও সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) দেওয়া হয়েছে। এ ছাড়া তিন কর্তৃপক্ষের দায়িত্বে আনা হয়েছে নতুন চেয়ারম্যানকে। আজ রোববার এসব রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক পদে পাঠানো […]

বিস্তারিত
সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

  প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আশার প্রতিফলন হলো বর্তমান সরকার। গণ-অভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে-এ রাষ্ট্রের মালিক এ দেশেরই জনগণ। এ কারণে জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে […]

বিস্তারিত

২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

  খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই হবে যশোর জেলায় তার প্রথম সরকারি সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তিনি। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সোয়া ১০টায় […]

বিস্তারিত

দেশে আবারও বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা

  দেশ আবারও বড় ধরনের জঙ্গি হামলার ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্য করে বোমা হামলা, আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সারা দেশে সতর্কতা জারি […]

বিস্তারিত
তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা

তাপপ্রবাহ শেষে ভারি বৃষ্টির কবলে পড়ছে দেশ, বন্যার শঙ্কা

  দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টি আশীর্বাদের চেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য। আগামী সোমবার থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, যার ফলে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে। চলতি এপ্রিল মাসের ২০ […]

বিস্তারিত

দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা, কোন রুটে কত বাড়ল

  আন্ত জেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়। গাবতলী রুট : এই রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের […]

বিস্তারিত

টাকা না ছাপিয়ে সংকট সামাল দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী

  অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য কাজ করছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার পৃষ্ঠপোষকতার রাজনীতি করে দেশের অর্থনীতিকে গভীর খাদের মধ্যে ফেলে দিয়েছে। সেই খাদ থেকে অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা ভঙ্গুর একটা অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছি। সেখান থেকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি। এর সঙ্গে যুক্ত […]

বিস্তারিত
সারা দেশে উচ্চ সতর্কতা জারি যে কারণ

সারা দেশে উচ্চ সতর্কতা জারি যে কারণ

  জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা (KPI), ধর্মীয় উপাসনালয় এবং বিনোদন কেন্দ্রগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা। সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বলছে, বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) […]

বিস্তারিত

বাস ভাড়া বাড়াল সরকার

  জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

বিস্তারিত

বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

  দেশের চলমান জ্বালানি সমস্যাসহ বিভিন্ন জাতীয় সংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি ‘যৌথ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, দেশের স্বার্থে বিরোধী দলের যেকোনো বাস্তবসম্মত প্রস্তাব গ্রহণ করতে সরকার প্রস্তুত রয়েছে। বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার […]

বিস্তারিত