মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে তারেক রহমান

  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এ একান্ত বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে বসেছেন।’ একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের […]

বিস্তারিত

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: সেতুমন্ত্রী

  আগামী আগস্টের মধ্যেই ঢাকা–পাবনা রুটে সরাসরি ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে ঢাকা-পাবনা একটা রেল […]

বিস্তারিত

নতুন পে স্কেলে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা

  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) আগামী ১ জুলাই থেকে কার্যকরের পরিকল্পনা করছে সরকার। নতুন এ বেতন কাঠামোতে বিশেষভাবে সুবিধা পেতে যাচ্ছেন ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা। এর মধ্যে টিফিন ভাতা পাঁচগুণ বাড়িয়ে মাসিক ২০০ টাকা থেকে ১ হাজার টাকা করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। ২০১৫ সালে […]

বিস্তারিত

‘খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা’

  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, নগরবাসীর স্বার্থেই রাজধানীর খালগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা। খাল দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে জলাবদ্ধতা ও ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় সরকার কাজ করছে। শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর মিরপুর মুসলিম বাজার […]

বিস্তারিত

দুপুরে মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুই দিন মালয়েশিয়া সফর করবেন। ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে অংশ নেবেন। এরপর রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। ২৩-২৬ জুন তিনি চীন সফর করবেন। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ […]

বিস্তারিত

‘বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে’

  সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ […]

বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য আরও জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের

  মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ। যদিও জাতিসংঘের এ আবেদন নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে জাতিসংঘে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। শুক্রবার মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে […]

বিস্তারিত

‘প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭ চুক্তির সম্ভাবনা রয়েছে’

  প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। রোববার শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি […]

বিস্তারিত

পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসছে, গেজেট প্রকাশ

  বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আসতে যাচ্ছে। পুলিশের বর্তমান ইউনিফর্মের রং ও কাপড়ে পরিবর্তন এনে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি গেজেট থেকে এ তথ্য জানা গেছে। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮৬১ সালের পুলিশ আইনের ১২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং সরকারের অনুমোদনক্রমে আইজিপি (মহাপুলিশ পরিদর্শক) এই সংশোধনীর অনুমোদন দিয়েছেন। নতুন […]

বিস্তারিত

ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

  শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের ও যুগোপযোগী করে গড়ে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে এবং কারিগরি […]

বিস্তারিত