কোন কারাগারে রাখা হয়েছে মাদুরোকে?

  ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। কারাগারটি এর আগে ঘিসলেইন ম্যাক্সওয়েল এবং পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার জন্য আলোচনায় এসেছিল। এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ভোরে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয় মাদুরোকে। সেখান থেকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে অন্তত ৪০ জন নিহত

  ভেনেজুয়েলায় শনিবার (৩ জানুয়ারি) মার্কিন সামরিক অভিযানে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সামরিক ও বেসামরিক নাগরিক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে এই তথ্য দিয়েছেন। মার্কিন হামলার সময় কারাকাসের কাছে কাতিয়া লা মার অঞ্চলের একটি তিনতলা বেসামরিক অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজ নিহত হন […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

  জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তিনি ‘খুবই উদ্বিগ্ন’। তার মুখপাত্র বলেন, এই ঘটনা শুধু ভেনেজুয়েলার জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। আজ রোববার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভেতরের অবস্থা যেমনই হোক না কেন, এভাবে অন্য দেশের ওপর সামরিক অভিযান চালানো […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও মাদুরোকে তুলে নেওয়ায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রশিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে ‘আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও […]

বিস্তারিত

মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ

  ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ নতুন একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, ‘ইউএসএস ইও জিমার বোর্ডে নিকোলাস মাদুরো’। এর আগে এই জাহাজটির কথাই তিনি ফক্স নিউজকে বলেছিলেন। ট্রাম্প বলেন এটিতে করেই ভেনেজুয়েলার নেতাকে যুক্তরাষ্ট্রে আনা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, ধূসর ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তি—যাকে মাদুরো বলে মনে হচ্ছে—চোখে আই-মাস্ক, কানে হেডফোন পরে আছেন। এর […]

বিস্তারিত

‘মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র’

  মাদুরোর অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা পরিচালনা করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ততক্ষণ পর্যন্ত পরিচালনা করতে যাচ্ছে, যতক্ষণ না আমরা নিরাপদ, যথাযথ ও ন্যায়সংগত ক্ষমতা হস্তান্তর সম্পন্ন করতে পারি।’ শনিবার (৩ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ফ্লোরিডার মার–আ–লাগো বাসভবনে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর […]

বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা: ভেনেজুয়েলার রাজধানীতে ৭ বিস্ফোরণ

  ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এর মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে। প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আলঅ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ২টার দিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচু আকাশে উড়ন্ত বিমানের শব্দ শোনা গেছে। রাত সোয়া ২টার […]

বিস্তারিত

রয়টার্স ফ্যাক্টবক্স: ইয়েমেনে যুদ্ধ করছে কারা?

  ইয়েমেনের এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ আবার তীব্র হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দক্ষিণাঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে সৌদি নেতৃত্বাধীন জোটকে ভেঙে দিয়েছে, যে জোট মূলত ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত হয়েছিল। ইয়েমেনের সংঘাতে জড়িত প্রধান পক্ষগুলোর সংঘাত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটির জন্ম দিয়েছে। হুতি আনসার […]

বিস্তারিত

‘সুপ্রতিবেশীসুলভ মনোভাবের বার্তাই বাংলাদেশে দিয়ে এসেছি’

  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘সুপ্রতিবেশীসুলভ মনোভাবের বার্তাই আমি বাংলাদেশে দিয়ে এসেছি। এই মুহূর্তে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই দিকে এগিয়ে চলেছে। আমরা তাদের শুভেচ্ছা জানিয়েছি। আশা করি, সবকিছু থিতু হলে এ অঞ্চলে সুপ্রতিবেশীসুলভ মনোভাব বাড়বে।’ জয়শঙ্কর বলেন, ভারতের দুই ধরনের প্রতিবেশী আছে। ভালো ও মন্দ। বেশির ভাগ প্রতিবেশীই মনে করে, ভারতের প্রবৃদ্ধি ঘটলে […]

বিস্তারিত

ইয়েমেনে এসটিসিকে লক্ষ্য করে সৌদি জোটের বিমান হামলা, নিহত ৭

  ইয়েমেনে শুক্রবার বিমান হামলায় দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী সাত যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটির এক কর্মকর্তা। আমিরাত–সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) দ্রুত অগ্রযাত্রার জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট পাল্টা হামলা চালায়। এর মধ্যেই আবুধাবি পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছে। গত মাসে হাদ্রামাউত ও মাহরা প্রদেশের বিস্তীর্ণ এলাকা দখল করার পর থেকে এবারই প্রথম এসটিসির হতাহতের খবর […]

বিস্তারিত