‘বিক্ষোভে হাজার হাজার নিহত, নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’

  ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট শক্তিগুলোর দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শনিবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা ছিল উল্লেখ করে খামেনি বলেন, “যুক্তরাষ্ট্র ও […]

বিস্তারিত

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

  গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, […]

বিস্তারিত

সৌদি আরবে ২.২১ লাখ কেজি সোনা উত্তোলন

  সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে চারটি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। কোম্পানিটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে। বিপুল পরিমাণে এ সোনা উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা […]

বিস্তারিত

ইরানকে যে কারণে ধন্যবাদ দিলেন ট্রাম্প

  ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। রিপাবলিকান […]

বিস্তারিত

ইসরাইলি সেনাদের বাড়ছে আত্মহত্যার হার, মানসিক রোগে ভুগছেন ৬০%

  ফিলিস্তিনের গাজায় দুই বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরাইলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত–পরবর্তী মানসিক চাপসংক্রান্ত রোগ (পিএসটিডি) বাড়ছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় ইসরাইলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় […]

বিস্তারিত

পাকিস্তানে জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ট্রাক উল্টে নিহত ১৪

  পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরগোধায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা। খবর জিও টিভির। কর্মকর্তারা জানান, ট্রাকের আরোহীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। শনিবার ভোরে সরগোধা শহরের কোট মোমিন এলাকার ঘালাপুর বাংলা খালের পাশে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি […]

বিস্তারিত

গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত

  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় গত বছরের অক্টোবর থেকে যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালিয়ে আসছে দখলদার বাহিনী। আর উপত্যকাটিকে সব শেষ ইসরাইলি হামলায় এই হতাহতের খবর এমন সময়ে আসলো যখন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানে […]

বিস্তারিত

৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করল ইরান: হোয়াইট হাউস

  সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জন্য গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন এ তথ্য। ব্রিফিংয়ে লেভিট বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান ৮০০ জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে। এই বিক্ষোভকারীদের আজ […]

বিস্তারিত

ট্রাম্পকে নোবেল পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এ সময় তিনি তাকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর রয়টার্সের। মাচাদো সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই তিনি মেডেলটি উপহার দিয়েছেন। তবে ট্রাম্প […]

বিস্তারিত

আইএসএফে বাংলাদেশের যোগদানের প্রস্তাবে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

  গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স (আইএসএফ) বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এখনো আলাপ-আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজার জন্য […]

বিস্তারিত