যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

যুদ্ধক্ষেত্রে নিহত ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা

  যুদ্ধক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার (৪ ফেব্রুয়ারি) ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের সংখ্যা পেশাদার কিংবা বাধ্যতামূলকভাবে নিয়োগপ্রাপ্ত মোট ৫৫ […]

বিস্তারিত
যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, বাড়ছে উদ্বেগ

  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট-এর মেয়াদ বুধবার (৪ ফেব্রুয়ারি) শেষ হয়ে গেছে। এর ফলে বিশ্ব নতুন এক নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোতে পারে বলে সতর্ক করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ নেতা দিমিত্রি মেদভেদেভের উদ্যোগে স্বাক্ষরিত নিউ স্টার্ট […]

বিস্তারিত
গাজায় ইসরাইলি হামলা: ছয় শিশুসহ নিহত ২৩

গাজায় ইসরাইলি হামলা: ছয় শিশুসহ নিহত ২৩

  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত ২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ‍ছয়জনই শিশু। বুধবার (৪ জানুয়ারি) দেশটির  স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য  জানিয়েছেন। খবর রয়টার্সের। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় আহতদের সহায়তায় ছুটে যাওয়া এক চিকিৎসকও প্রাণ হারান। প্রথম হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছালে […]

বিস্তারিত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

  পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে তিন দিন ধরে চলমান ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারত-সমর্থিত’ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১৯৭ জন সদস্য নিহত হয়েছে। একই সময়ে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন অন্তত ২২ জন পাকিস্তানি সেনা। সন্ত্রাসী হামলা ও পরে নিরাপত্তা অভিযানকালে শিশুসহ ৩৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ জনে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) জিও […]

বিস্তারিত
ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার

ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান ইইউর ৪০৪ সাবেক কর্মকর্তার

  ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সদস্য রাষ্ট্রগুলোর ৪০৪ জন সাবেক মন্ত্রী, রাষ্ট্রদূত এবং জ্যেষ্ঠ কর্মকর্তা ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইনের অব্যাহত লঙ্ঘন বন্ধে দৃঢ় ও ধারাবাহিক পদক্ষেপ নেওয়ার জন্য ইইউর প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে ৪০৪ জন সাবেক কর্মকর্তা […]

বিস্তারিত
ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প

ভারতের ওপর চাপানো শুল্ক কমাতে রাজি ট্রাম্প

  ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্য ভেনিজুয়েলা থেকে তেল কেনার কারণে শুল্ক কমানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সোশ্যাল মিডিয়ায় […]

বিস্তারিত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

  পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ বিভিন্ন জেলায় ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাওদার, মাসতাং এবং নোশকি জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভ্রিন্ন স্থাপনায় বন্দুক ও  বোমা হামলার […]

বিস্তারিত

ইসরাইলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা

  ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্বপরিকল্পিত। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন। তবে এই মোতায়েন এমন এক সময়ে, […]

বিস্তারিত

ড্রপ সাইট নিউজ: আজই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য সরকার পতন

  মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। ইরানে ব্যাপক হামলা চালানো হতে পারে বলে বারবার হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলও চায় ট্রাম্পের মাধ্যমে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন হোক। অন্যদিকে ইরান সরকারও জানিয়েছে, তারা দেশকে রক্ষার জন্য প্রস্তুত। ইরানে যেকোনো ধরনের হামলা পুরোপুরি যুদ্ধের শামিল হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। এমন থমথমে প্রেক্ষাপক্ষে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ […]

বিস্তারিত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ, নিহত ১২৫

  পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য ও ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন নিরাপত্তা কর্মকর্তারা। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের সমন্বিত হামলার পর বেলুচিস্তানে পরিচালিত ক্লিয়ারেন্স অভিযানে নিরাপত্তা […]

বিস্তারিত