ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

ইরানে বাড়ছে লাশের মিছিল, নিহত হাজার ছাড়াল

  যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, গত শনিবার থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। আহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৫ হাজার ৪০২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১০০ জন শিশু। এইচআরএএনএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, […]

বিস্তারিত

হরমুজ প্রণালী বন্ধ: ইউরোপে গ্যাসের দাম বাড়ল ১০০ শতাংশের বেশি

  ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে। ২৭ ফেব্রুয়ারি যেখানে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৩১.৯৫ ইউরো ছিল, সেখানে বর্তমান পরিস্থিতিতে তা লাফিয়ে ৬৫.৫০ ইউরোতে পৌঁছেছে। মার্কিন ও ইসরাইলি বাহিনীর ইরান আক্রমণের পর পারস্য উপসাগরীয় এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল প্রায় অচল হয়ে পড়ায় […]

বিস্তারিত
নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা ইরানের

নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা ইরানের

  ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের এসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র […]

বিস্তারিত
ইরানি হামলায় এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার

কাতারে এলএনজি সরবরাহ স্থগিত, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে উদ্বেগ

  মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন স্থগিত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বাংলাদেশসহ এশিয়ার আমদানিনির্ভর দেশগুলোর ওপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। ফলে দেশের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। জ্বালানি বিশ্লেষকরা বলছেন, কাতারে এলএনজি উৎপাদন স্থগিত হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। এর […]

বিস্তারিত
মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা

মধ্যপ্রাচ্যে হামলা চলছেই, প্রতিশোধে মরিয়া ইরান

  ইরান মার্কিন সামরিক সম্পদের আবাসস্থল উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে। অন্যদিকে ইসরায়েলি ও মার্কিন বাহিনী ইরানের ওপর তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক সংস্থার ওপর হামলা। ইরান জানিয়েছে, সাম্প্রতিক হামলায় দেশটির অন্তত ১৫৩টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ৫০৪টি স্থানে মার্কিন-ইসরায়েলি হামলা হয়েছে। […]

বিস্তারিত
টানা তৃতীয়দিন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে

টানা তৃতীয়দিন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে

  ইরান-ইসরাইল যুদ্ধের বিস্তার এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হুমকির মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার প্রতি ব্যারেলে ১.৭০ ডলার বা ২.২ শতাংশ বেড়ে ৭৯.৪৪ ডলারে পৌঁছেছে। এর আগে সোমবার (২ মার্চ) এই তেলের দাম একপর্যায়ে ৮২.৩৭ ডলারে উঠেছিল, যা ২০২৫ সালের […]

বিস্তারিত
কার্যালয়ে ইরানের হামলা, কয়েক ঘন্টা পর জনসমক্ষে নেতানিয়াহু

কার্যালয়ে ইরানের হামলা, কয়েক ঘন্টা পর জনসমক্ষে নেতানিয়াহু

  ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার দাবি করে, তারা তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে। এতে নেতানিয়াহুর অবস্থান নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। তবে এর কয়েক ঘণ্টা পর নেতানিয়াহুকে জনসমক্ষে দেখা যায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়,  ‘ইহুদি শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সরকারের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তর লক্ষ্যবস্তু করা হয়েছিল।’ শনিবার […]

বিস্তারিত
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ গেলেই আগুন, হুঁশিয়ারি আইআরজিসির

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ গেলেই আগুন, হুঁশিয়ারি আইআরজিসির

  ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। আইআরজিসির নতুন প্রধান আহমদ ভাহিদির জ্যেষ্ঠ উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি গতকাল সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘প্রণালিটি […]

বিস্তারিত
ইরানি হামলায় এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার

ইরানি হামলায় এলএনজি উৎপাদন স্থগিত করলো কাতার

  ইরানের হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন (উত্তোলন) সাময়িকভাবে স্থগিত করেছে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি- কাতারএনার্জি। সোমবার (২ মার্চ) প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। কোম্পানিটি জানিয়েছে, যেসব স্থাপনায় হামলা হয়েছে তার মধ্যে রয়েছে রাস লাফান—স্থলভিত্তিক একটি বৃহৎ গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র—এবং মেসাইইদ, যা কাতারের প্রাকৃতিক গ্যাস উৎপাদনের আরেকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল […]

বিস্তারিত
মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ দ্রুত ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ দ্রুত ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ

  মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরব এবং কাতারসহ মধ্যপ্রাচ্যের এক ডজনেরও বেশি দেশ অবিলম্বে ত্যাগ করার জন্য সমস্ত আমেরিকানদের আহ্বান জানিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের। সোমবার জারি করা এই সতর্কতা এমন সময় প্রকাশ করা হলো, যখন সাম্প্রতিক দিনগুলিতে, পররাষ্ট্র দপ্তর বেশ কয়েকটি আঞ্চলিক দেশের জন্য ভ্রমণ সংক্রান্ত পরামর্শ আপডেট করেছে। […]

বিস্তারিত