ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, বিস্ফোরক তথ্য ফাঁস

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা, বিস্ফোরক তথ্য ফাঁস

  ইরানে সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করে জাতিসংঘ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির এক জ্যেষ্ঠ কূটনীতিক। মোহাম্মদ সাফা নামের ওই কূটনীতিক অভিযোগ করেছেন, জাতিসংঘ এমন এক ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা রয়েছে। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট ও দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি তার […]

বিস্তারিত

হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান

  বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য এ পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এ পরিকল্পনায় […]

বিস্তারিত
মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ কথা বলেন। পোস্টে তিনি বলেন, ইরান সৌদি আরবকে ‘সম্মান’ করে এবং একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে বিবেচনা করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা আরব বা ইরানিদের সম্মান করে না, ইরানের অভিযানগুলো […]

বিস্তারিত

ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনার পরিকল্পনা ট্রাম্পের

  ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে এক হাজার পাউন্ড উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দের জন্য একটি সামরিক অভিযান বিবেচনা করছেন। নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে মার্কিন সেনাদের কয়েক দিন বা তারও বেশি সময় ইরানের ভেতরে থাকতে হতে পারে। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে পরিকল্পনার […]

বিস্তারিত

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ গতকাল রবিবার ৩০তম দিনে পৌঁছেছে। যুদ্ধ শুরুর এক মাস পর ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এ লক্ষ্যে শনিবার আরো কয়েক হাজার মার্কিন সেনা ওই এলাকায় পৌঁছেছে। এদিকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তান, তুরস্ক, মিসর ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গতকাল থেকে ইসলামাবাদে এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক […]

বিস্তারিত
ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল নেপালের নতুন সরকার

ছাত্ররাজনীতি নিষিদ্ধ করল নেপালের নতুন সরকার

  নেপালের নতুন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ তাঁর প্রথম মন্ত্রিসভা বৈঠকে দেশটির শিক্ষা ব্যবস্থায় মূলভিত্তিক সংস্কারের ঘোষণা দিয়েছেন। নেপাল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার ১০০ দফার একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, যার একটি বড় অংশই শিক্ষাক্ষেত্রে কেন্দ্রিত। নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে বালেন শাহের সরকার একটি ঐতিহাসিক […]

বিস্তারিত

‘জাহান্নামে স্বাগতম’ মার্কিন সেনাদের ইরান: তেহরান টাইমস

  মাসখানেক আগে ইরানের ওপর আগ্রাসন চালানোর পর যুক্তরাষ্ট্র দেশটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে। এ খবর প্রকাশিত হওয়ার পর ইরানের গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম দিয়েছে ‘ওয়েলকাম টু হেল’ (জাহান্নামে স্বাগতম)। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি জানানো হয়েছে; বলা হয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে, তারা কফিনে করেই ফিরে […]

বিস্তারিত
মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে সাড়ে ৩ হাজার মার্কিন মেরিন সেনা

  মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরম শিখরে, ঠিক তখনই রণসজ্জা আরো শক্তিশালী করল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ‘ইউএসএস ত্রিপোলি’ জাহাজে করে প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত মেরিন সেনা ও নাবিক গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সেনারা উন্নত পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলার (জল ও স্থল […]

বিস্তারিত
ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইরান যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

  ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে গোষ্ঠীটি। প্রতিবেদন রয়টার্সের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে ভূপাতিত করেছে। এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানিয়েছে, তারা […]

বিস্তারিত
ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধের ১ মাস পূর্ণ হলো আজ

ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধের ১ মাস পূর্ণ হলো আজ

  ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার এক মাস পূর্ণ হলো আজ (২৮ মার্চ)। তবে এই সংঘাত শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এক মাসের এই যুদ্ধে হাজারো প্রাণ ঝরে গেছে, অসংখ্য পরিবার গৃহহীন হয়েছে। বহু জনপদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরান‑যুক্তরাষ্ট্র‑ইসরায়েল যুদ্ধ গত ২৮ ফেব্রুয়ারি […]

বিস্তারিত