ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

  ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে দুই দেশের নেতৃত্বকে পুনরায় আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ‘ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, গুতেরেস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই। বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষার ওপর বিশেষ জোর দিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সামরিক পথে […]

বিস্তারিত
দীর্ঘমেয়াদি জ্বালানি সঙ্কট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো

দীর্ঘমেয়াদি জ্বালানি সঙ্কট মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো

  এশিয়ার সরকার প্রধানরা আন্তর্জাতিক বাজার বিবেচনায় নিয়ে জ্বালানি সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত শেষ হবে না, যদিও শেষ হয় হরমুজ প্রণালি দিয়ে দ্রুত তেল-গ্যাস পরিবহনের নিশ্চয়তা থাকবে বলে মনে করেন না তারা। তাই সমস্যা সমাধানে দেশগুলো কাজ শুরু করেছে। আল-জাজিরার খবরে বলা হয়েছে, এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে […]

বিস্তারিত
ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ : জাতিসংঘ

ইরান যুদ্ধের প্রভাবে চরম দারিদ্র্য ঝুঁকিতে ৩২ মিলিয়ন মানুষ : জাতিসংঘ

  মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহ অর্থনৈতিক প্রভাবে বিশ্বজুড়ে প্রায় ৩ কোটি ২৫ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) তাদের সাম্প্রতিক প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্য বিশ্বকে এক ‘ত্রিমুখী ধাক্কা’র দিকে ঠেলে দিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে দ্য গার্ডিয়ান এ তথ্য […]

বিস্তারিত

এবার মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

  ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে রোববার ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে তিনি প্রস্তুত। দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় আরও […]

বিস্তারিত

আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না: ইরান

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ‘আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না।’ ট্রাম্পের হুমকির পরপরই রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেছেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে ‘খুব […]

বিস্তারিত

এবার হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা, ফের লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম

  ইরানের বন্দরগুলো অবরোধের মার্কিন ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। আজ লেনদেনের শুরুতেই এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। বর্তমানে প্রতি ব্যারেল তেল ১০২ দশমিক ২৯ […]

বিস্তারিত
এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি : ইরান

এক বৈঠকে চুক্তির আশা কেউ করেনি : ইরান

  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে টানা ২১ ঘণ্টা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। দীর্ঘ বৈঠক ও একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দুই-তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতভেদ রয়ে গেছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য […]

বিস্তারিত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১০

  দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে এক হামলায় চারজন নিহত হয়েছেন, তাদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হন। একই জেলার জেফতা শহরে আরেক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে […]

বিস্তারিত
যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় সমঝোতা হয়নি: জেডি ভ্যান্স

  মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। খবর দ্য ডনের। ‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে।  আলোচনা শেষে  এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু […]

বিস্তারিত
যেসব কারণে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি ইরান

যেসব কারণে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি ইরান

  পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ ২১ ঘণ্টা ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।  ওয়াশিংটনের ‘অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী’ শর্তগুলো তেহরান গ্রহণ করেনি। ইরানের প্রতিনিধিদলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স। সূত্রটি জানিয়েছে,  যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে এমন সব দাবি তুলেছে, যা তারা যুদ্ধের সময়ও অর্জন […]

বিস্তারিত