‘মার্কিন সামরিক বাহিনীকে কবরস্থানে পাঠাতে সক্ষম ইরান’

  যুক্তরাষ্ট্রকে ‘জলদস্যু’ আখ্যা দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, তেহরান মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক বাহিনীকে ‘কবরস্থানে’ পাঠিয়ে দিতে সক্ষম। রবিবার (৩ মে) রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মোহসেন রেজাই এক্স-পোস্টে বলেন, ‘বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই একমাত্র জলদস্যু, যাদের বিমানবাহী রণতরী আছে। জলদস্যুদের মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সক্ষমতা যুদ্ধজাহাজ ডোবানোর ক্ষমতার চেয়ে কোনো […]

বিস্তারিত

পশ্চিমবঙ্গে ভোটের ফল ঘোষণা আজ, শেষ হাসি মোদি নাকি মমতার?

  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হবে। ভারতের আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির নির্বাচনের ফলও আজ ঘোষণা করা হবে। তবে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকেই নজর রয়েছে সবার। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস টানা চর্তুথবারের মতো সরকার গঠন করবে, নাকি পশ্চিমবঙ্গেও মোদি ম্যাজিক দেখিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি […]

বিস্তারিত

পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য পুরোদমে ভিসা চালু করবে ভারত

  পর্যায়ক্রমে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালু করবে ভারত। বিগত মাসগুলোতে অস্থিরতার পর সম্পর্ক স্বাভাবিক করার প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা ও দিল্লি পুরোদমে আবারও ভিসা চালু করতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা আবারও চালু করেছে। আর ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে ভিসা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্য নিয়েছে। শনিবার ভারতীয় গণমাধ্যম […]

বিস্তারিত

চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার

  বিশ্ব বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য কমিয়ে নিজেদের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে চীন আরেকটি বড় সাফল্য অর্জন করেছে। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে খনিজ লোহার বাজার সম্পূর্ণভাবে ডলারের নিয়ন্ত্রণে থাকলেও এবার সেখানে বড় ধরনের ফাটল ধরালো বেইজিং। বিশ্বের সর্ববৃহৎ খনি কোম্পানি অস্ট্রেলিয়ার বিএইচপি-এর সঙ্গে প্রায় সাত মাস ধরে চলা একটি কঠিন বিরোধের অবসান ঘটিয়ে এই সাফল্য […]

বিস্তারিত

হরমুজ প্রণালির নৌ অবরোধ একটি লাভজনক ব্যবসা: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর মাধ্যমে ইরানি জাহাজ জব্দ করা ‘খুবই লাভজনক একটি ব্যবসা’। তিনি দাবি করেন, এই অবরোধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পণ্য ও তেল নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে শুক্রবার (১ মে) ট্রাম্প বলেন, ‘আমরা পণ্য নিয়েছি, তেল নিয়েছি—এটা খুব লাভজনক ব্যবসা। ভাবতেই পারেন, আমরা যেন […]

বিস্তারিত

যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না: ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে, যেগুলোতে আমি রাজি হতে […]

বিস্তারিত

আরো একটি দেশ দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতা ছলে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন। এসময় তিনি বলেন, […]

বিস্তারিত

লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২

  লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ জন নিহত এবং আরো অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন। স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে […]

বিস্তারিত

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

  মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মিত্র দেশ ইসরায়েল, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করা হবে এসব সামরিক সরঞ্জাম। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, এই চুক্তিতে যুদ্ধবিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত […]

বিস্তারিত

ইরানে নতুন হামলার আশঙ্কা, জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি

  ইরান যুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দেওয়া হবে— এমন খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) একপর্যায়ে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২৬ ডলার ছাড়িয়ে যায়। যদিও দিনের শেষভাগে তা কিছুটা […]

বিস্তারিত