যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৫১

  যুদ্ধবিরতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলের হামলা দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক আইন ও মানবিক মানদণ্ড লঙ্ঘন অব্যাহত রেখেছে ইসরায়েল এবং তারা প্যারামেডিকদের বিরুদ্ধে আরও অপরাধ যুক্ত করছে। তারা বিন্ত জবেইল জেলার কালাউইয়া এবং তিবনিনের দুইটি স্থানে হামলা চালিয়েছে। ইসরায়েল সরকার ও […]

বিস্তারিত

আমি বলিনি ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প

  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি। রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের […]

বিস্তারিত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই হরমুজে বাড়তে পারে সংকট : ইরান

  ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর করা হলে যেকোনো দেশকে হরমুজ প্রণালি পার হতে সমস্যায় পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আক্রামি নিয়া বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর চাপ বাড়াতে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর করে, তাহলে এর প্রভাব আন্তর্জাতিক নৌ […]

বিস্তারিত

হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

  পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি চিরতরে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে এই চরম পরিণতির বিষয়ে সতর্ক করেছেন ইরানের এক শীর্ষ সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এই […]

বিস্তারিত
ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিলেন পুতিন

  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা ‘সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত’। তিনি বলেন, সংঘাতসংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের […]

বিস্তারিত

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নাটকীয়তা, বিজয়ের শপথে বাধা কোথায়?

  দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নতুন করে নাটকীয়তা তৈরি হয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করলেও শপথ গ্রহণের জন্য তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকের প্রধান থালাপতি বিজয়কে আমন্ত্রণ জানাননি রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। মূলত বিজয়ের সরকার গঠনের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ‘ম্যাজিক ফিগার’। তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার […]

বিস্তারিত
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান

  যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান। ‘যথাসময়ে’ এর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। একইসঙ্গে বাঘেই যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এসব সময়সীমা বা চাপ সৃষ্টির কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না।’ ইরানি কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত চুক্তিটি অত্যন্ত কারিগরি ও […]

বিস্তারিত

আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র

  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি […]

বিস্তারিত

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৮ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প পোস্টে বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) একটি যুদ্ধবিরতি […]

বিস্তারিত

হরমুজ সংকটে উপসাগরে স্থবির ১৫০০ জাহাজ ও ২০ হাজার নাবিক : আইএমও

  হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ আটকে পড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর বরাতে এ খবর জানায় আলজাজিরা। পানামায় অনুষ্ঠিত মেরিটাইম কনভেনশন অব দ্য আমেরিকাসে বক্তব্য দিতে গিয়ে আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, জাহাজগুলোর সঙ্গে প্রায় ২০ হাজার নাবিক ও ক্রুও বর্তমানে উপসাগরীয় এলাকায় আটকা পড়ে আছেন। এদিকে […]

বিস্তারিত