টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের

  ইরানে টানা দশম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান পালটা কুয়েতে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য দিতে হবে। গত এক সপ্তাহে অন্তত তিন মার্কিন সেনা নিহত হয়েছেন […]

বিস্তারিত

টানা নবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহত

  যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টায় […]

বিস্তারিত

‘ইরানের শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ধারণা ভুল, আমরা ভেনেজুয়েলা নই’

  যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে ভুল করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।  সেইসঙ্গে তেহরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ওয়াশিংটনের ধারণা ভুল ছিল বলেও জানান তিনি। তুরস্কের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগচি। তিনি বলেন, ‘ইরান কখনোই যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায়নি।  আমরা ভেনেজুয়েলা নই।’ তার দাবি, ইসরাইল ভেবেছিল স্বল্প সময়ের হামলার মাধ্যমে ইরানকে […]

বিস্তারিত

মার্কিন হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে ইরান

  যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার জেরে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে বলে জানিয়েছে ইরান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। প্রতিবেদনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতার কাঠামোর মধ্যে থাকা নিজেদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে তেহরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি […]

বিস্তারিত

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা, নিখোঁজ ১

  জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।  শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, ১৭ জুলাই জর্ডানে ইরান ও তার মিত্রবাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করার […]

বিস্তারিত

১২ দিনের মার্কিন হামলায় ইরানে নিহত অর্ধশত, আহত ৫ শতাধিক

  গত ৬ জুলাই থেকে দেশটিতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সময়ে ৫০০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বিভিন্ন স্থানে চালানো মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক ও সামরিক উভয় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, […]

বিস্তারিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫০৬৯ জন

  গত মাসে ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে পৌঁছেছে। একই ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন। হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে হতাহত ও ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য […]

বিস্তারিত

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

  নয়াদিল্লিতে অবস্থানকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, আমরা জানতে পারছি, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। তা […]

বিস্তারিত

মার্কিন হামলায় ইরানে আরও ৮ জনের মৃত্যু

  যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় ইরানের বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে চালানো অভিযানে অন্তত আটজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইরানের কয়েকটি অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হয়। তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে, […]

বিস্তারিত

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

  মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে গেছে।  এতে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও এখনো ঘটনাগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে জাতিসংঘ বলছে, এই নৌকাডুবি সংঘাত ও নির্যাতনের মুখে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক সংকটেরই আরেকটি উদাহরণ। বৃহস্পতিবার (১৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে […]

বিস্তারিত