ইউনিয়ন ব্যবসায়ীদের ওপর ৫০০ টাকা ভ্যাট আরোপের চিন্তা এনবিআরের

প্রান্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে রাজস্ব কাঠামোর মূলধারায় আনয়ন এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার একটি বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এনবিআরের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থাকা গ্রামীণ ও মফস্বল এলাকার ক্ষুদ্র ব্যবসা খাত থেকে রাজস্ব আদায়ে নতুন কৌশল গ্রহণ করছে সংস্থাটি। […]

বিস্তারিত

জাতীয় রাজস্ব বোর্ডে একযোগে ২৬৬ কর্মকর্তা বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে এক প্রশাসনিক সংস্কার ও বড় ধরনের রশদ রদবদল ঘটানো হয়েছে। রাজস্ব প্রশাসনের মাঠপর্যায়ের কর্মতৎপরতায় গতিশীলতা আনা, কাজের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজনে একযোগে ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে (এআরঅ) বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সংস্থাটি। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন […]

বিস্তারিত

স্ক্র্যাপের আড়ালে পণ্য আমদানি বন্ধে এনবিআরের কঠোর বার্তা

আমদানি নীতি আদেশের সুনির্দিষ্ট নিয়ম লঙ্ঘন করে কাঁচামাল বা বর্জ্য ‘স্ক্র্যাপ’ (Scrap) ঘোষণার আড়ালে অন্য যেকোনো এইচএস কোডের পুনর্ব্যবহারযোগ্য (Reusable) বা পুনরায় ব্যবহারযোগ্য পণ্য আমদানির ক্ষেত্রে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির স্পষ্ট বার্তা—অনুমোদিত তালিকার বাইরে স্ক্র্যাপের নামে অন্য কোনো পণ্য বাংলাদেশে আনা সম্পূর্ণ বেআইনি। এরপরও যদি কোনো আমদানিকারক শুল্ক ফাঁকি দিতে […]

বিস্তারিত

ত্রৈমাসিক রিটার্নে রাজস্বে বড় ধাক্কা, মাসিক রিটার্নে ফেরার চিন্তা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে বড় ধরনের ধস নেমেছে। অর্থবছরের শুরু থেকেই রাজস্ব আহরণের এই নেতিবাচক প্রবণতা অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি নির্ধারকদের চরম উদ্বেগে ফেলেছে। আকস্মিক এই রাজস্ব ঘাটতির জন্য সদ্য চালু করা ‘ত্রৈমাসিক ভ্যাট রিটার্ন’ পদ্ধতিকে সরাসরি দায়ী করছেন […]

বিস্তারিত

অর্থবছরের প্রথম ৭১ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৬ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে ৬৭৩ কোটি মার্কিন ডলারের প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ১৬ দশমিক ৪ শতাংশ বেশি। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৫৭৮ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাস আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, […]

বিস্তারিত

অর্থবছরের শুরুতেই বাণিজ্য ঘাটতি বেড়ে ২০৯ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশের বৈদেশিক বাণিজ্য ও লেনদেন ভারসাম্যে নতুন করে চাপ তৈরি হয়েছে। অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে একসংগে আমদানি ব্যয় বৃদ্ধি ও রপ্তানি আয় হ্রাস পাওয়ার ফলে বাণিজ্য ঘাটতি লাফিয়ে বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্যানুযায়ী, আলোচ্য মাসে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি মার্কিন ডলারে। তবে আশার কথা হলো, প্রবাসী আয়ের […]

বিস্তারিত

নতুন পে স্কেলের গেজেট নিয়ে মিলল যে নতুন তথ্য

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রজ্ঞাপনের রেজল্যুশন বিজি প্রেস থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে সেটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে। ভেটিং শেষ হলেই আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর দিয়ে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে। অর্থ মন্ত্রণালয়ের পে স্কেল নিয়ে কাজ করা এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার […]

বিস্তারিত

৭২ ব্যক্তি-প্রতিষ্ঠান পাবেন সেরা করদাতার সম্মাননা: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের সেরা করদাতাদের সম্মানিত করার প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার ও পরিবর্তন এনেছে। বিদ্যমান নীতিমালায় সংশোধন এনে জারি করা হয়েছে নতুন ‘সেরা করদাতা সম্মাননা নীতিমালা’। নতুন এই নীতিমালার অধীনে ট্যাক্স কার্ড বা সম্মাননার সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার ব্যক্তিশ্রেণি ও প্রাতিষ্ঠানিক খাত মিলিয়ে মোট ৭২টি ব্যক্তি […]

বিস্তারিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে ১৪ হাজার কেজি সোনা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে প্রায় ১৪ হাজার ২৭৮ কেজি সোনা রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় ১৩ হাজার ৪৩৬ কোটি টাকা। মজুত সোনার বড় অংশ যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত রয়েছে। বাকি সোনা কয়েকটি আন্তর্জাতিক ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে […]

বিস্তারিত

খাদ্যের দাম কমায় আগস্টে স্বস্তি, মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ

সরকারি হিসাবে আগস্টে দেশে মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে গত মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। সরকারি হিসেবে মূলত খাদ্যপণ্যের দাম কমায় গড় মূল্যস্ফীতি কমেছে। আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। একই সময়ে মানুষের মজুরি […]

বিস্তারিত