সারা দেশে বসছে ১০ লাখ এআই ক্যামেরা

অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সারা দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে পুলিশ। ৬৪ জেলা, সব মহানগর ও দেশের মহাসড়কগুলোকে এ নজরদারির আওতায় আনা হবে। এ জন্য ১০ লাখ এআই ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা। আগামী দুই বছরের মধ্যে ক্যামেরাগুলো […]

বিস্তারিত

৪১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, গ্রামে তীব্র লোডশেডিং

  জ্বালানি সংকট ও মেরামতকাজের কারণে দেশের ৪১টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর বেশিরভাগই সক্ষমতা অনুযায়ী উৎপাদন করতে পারছে না। এতে রাজধানীর বাইরের শিল্পাঞ্চলগুলোতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ; কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, আবার কোথাও একবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে কয়েক ঘণ্টাতেও ফিরছে না। তীব্র গরমের মধ্যে ঘন ঘন […]

বিস্তারিত

৫ আগস্ট উপলক্ষ্যে দেশজুড়ে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার

  আগামী ৫ আগস্ট ‌‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। দিবসটি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার প্যাট্রলিং জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন […]

বিস্তারিত

১৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

  রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে […]

বিস্তারিত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯

  দেশের সাত জেলায় বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ৫৬টি উপজেলা, ৩৭৪টি ইউনিয়ন ও চারটি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গতদের সহায়তায় ৭৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ২৯৮ জন আশ্রয় নিয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, […]

বিস্তারিত

ফটিকছড়িতে চলছে হরতাল, ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের যানচলাচল বন্ধ

  চট্টগ্রামের নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর সব এলাকার মানুষের সুবিধার্থে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতাল পালন করছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ডাকে এই কর্মসূচি চলছে। সরেজমিনে দেখা যায়, সকাল থেকে হরতাল ও অবরোধের ফলে ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং […]

বিস্তারিত

বৃষ্টিতে আজও ঢাকায় ভোগান্তি, ডুবে গেছে অনেক রাস্তা

  রাজধানী ঢাকায় দ্বিতীয় দিনের মতো হচ্ছে বৃষ্টিপাত। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এদিন ভোর থেকেই থমথমে ছিল আবহাওয়া। বাতাসে আর্দ্রতা ও গুমোট পরিবেশের কারণে গরম অনুভূত হয়। সকাল ৯টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এতেই মিরপুর, মতিঝিল, কারওয়ানবাজার, ধানমন্ডি, মগবাজারের দিকে দেখা দেয় যানজট। বিভিন্ন শিক্ষা […]

বিস্তারিত

টানা বৃষ্টিতে রাজধানীতে তীব্র যানজট

  টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে মহাখালী-বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রোববার (১২ জুলাই) সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে কাকলী, বনানী, চেয়ারম্যানবাড়ী ও খিলক্ষেত হয়ে বিমানবন্দর পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, মহাখালী ও কাকলী মোড়ের […]

বিস্তারিত

বন্যা ও পাহাড় ধসে ৪৪ প্রাণহানি, সাত জেলায় বিপর্যস্ত ১০ লাখ মানুষ

  প্রকৃতি যেন তার রুদ্ররূপ ধারণ করেছে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে। গত কয়েকদিনের অবিরাম ও রেকর্ডভাঙা বৃষ্টিপাত, আর সেই সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের মরণকামড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। দেশের সাতটি জেলায় বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। প্লাবিত হয়েছে মাইলের পর […]

বিস্তারিত

ফরিদপুরে বাসচাপায় পাঁচজন নিহত, ৪ গাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা

  ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় ৫ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মহাসড়কের অন্তত চারটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বর্তমানে স্থানীয়রা সড়কটি অবরোধ করে রেখেছেন। ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- […]

বিস্তারিত